News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-র প্রায় ৪৪ কোটি টাকার অন্তর্বর্তীকালীন বাজেট অনুমোদিত
Image

টিসিএ-র প্রায় ৪৪ কোটি টাকার অন্তর্বর্তীকালীন বাজেট অনুমোদিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের স্পেশাল জেনারেল মিটিং অনুষ্ঠিত হয়েছে। একমাত্র আলোচ্য সূচি হিসেবে ২০২৪-২৫ অর্থবছরের অন্তর্বর্তীকালীন বাজেট তথা ১লা এপ্রিল, ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত সময়কালের জন্য অন্তর্বর্তীকালীন অর্থাৎ ইন্টারিম বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। উল্লেখ্য, নির্দিষ্ট এই সময়ের জন্য প্রায় ৪৪ কোটি টাকার এই অন্তর্বর্তীকালীন বাজেট মূলতঃ স্পেশাল জেনারেল মিটিংয়ে উপস্থিত ২৪ জন সদস্যের সকলের সম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সংশোধিত মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এন্ড রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী ক্লজ নাম্বার ৯ (১) (এ) এবং (৩) অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১২টায় এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউজে আহুত এই স্পেশাল জেনারেল মিটিং অনুষ্ঠিত হয়েছে। সভাপতি তপন লোধ এর পৌরহিত্যে এই স্পেশাল জেনারেল মিটিং একমাত্র এজেন্ডা অনুযায়ী আলোচনান্তে উপস্থিত সদস্যরা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে টিসিএ-র পক্ষ থেকে সম্পাদক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top