News Flash

Image

শিবসাগর পুলিশের জালে কুখ্যাত গবাদি পশু চোর তুলতুল

শিবসাগর (অসম), ১৬ মে (হি.স.) : শিবসাগরে সন্ত্ৰাস সৃষ্টিকারী কুখ্যাত গবাদি পশু চোর তুলতুল দুঁওরিকে জালে তুলেছে পুলিশ। লক্ষ্মীনগরে স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে শিবসাগর পুলিশের হাতে ধরা পড়েছে গবাদি পশু তথা মোষ চোর তুলতুল দুঁওরি।

দীৰ্ঘদিন ধরে তুলতুল দুঁওরি আত্মগোপন করে ছিল। আত্মগোপন করেও সে গবাদি পশু চুরিকার্য চালিয়ে যাচ্ছিল। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল। এরই মধ্যে গত ১ এপ্ৰিল শিবসাগরের বানমুখ কাথপার এলাকায় বিভিন্ন গৃহস্থের গোয়ালঘর থেকে ৪০টি মোষ চুরি হয়েছিল।

তবে মোষ পালকরা ৪০টির মধ্যে ৩২টি মহিষ উদ্ধার করলেও বাকি ৮টি মোষ পাওয়া যাচ্ছিল না। খবর আসে, নগাঁও জেলার অন্তর্গত কামপুরের জনৈক ব্যক্তির কাছে তুলতুল দুঁওরি ওই আটটি মোষ বিক্রি করেছে। ঘটনা সম্পর্কে তুলতুলের বিরুদ্ধে শিবসাগর সদর থানায় মোষ পালকরা এফআইআর দায়ে করেন।

এফআইআর-এর ভিত্তিতে তুলতুল দুঁওরির বিরুদ্ধে শিবসাগর সদর থানায় ৫৬/২৪ নম্বরে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা রুজু করে পুলিশ। প্রসঙ্গত, এর আগেও বহু মহিষ এবং গরু চুরির পাশাপাশি রাজপথে ডাকাতি মামলায় কারাগারে ছিল কুখ্যাত চোর তুলতুল দুঁওরি।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top