News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইন্দোর: ব্রিজ থেকে নেমে আসা ক্রেনের সঙ্গে দুটি বাইকের সংঘর্ষ, চারজনের মৃত্যু
Image

ইন্দোর: ব্রিজ থেকে নেমে আসা ক্রেনের সঙ্গে দুটি বাইকের সংঘর্ষ, চারজনের মৃত্যু

ইন্দোর, ৩ মে (হি.স.) : মঙ্গলবার সন্ধ্যায় শহরের বনগঙ্গা থানা এলাকায় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে। সেতু থেকে নামার সময় একটি ক্রেন সামনে থাকা দুটি বাইককে পিষে দেয়। এই দুর্ঘটনায় চার বাইক আরোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একমহিলা, ছয় বছরের একটি শিশু ও দুইজন পুরুষ রয়েছে। আহত হয়েছেন ৪০ বছর বয়সী মহিলা। তার পা ভেঙে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে অরবিন্দ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

বনগঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজেন্দ্র সোনি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ক্রেনটি বনগঙ্গা ব্রিজ থেকে সেভার রোডের দিকে নামছিল এবং বাইকদুটি সামনে দিয়ে যাচ্ছিল। কীভাবে ক্রেনটি বাইক আরোহীদের উপরে উঠে গেল তা এখনও স্পষ্ট নয়। এই দুর্ঘটনায় চারজন মারা যান। চারজনের মৃতদেহ পোস্টমর্টেমের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার কারণে বনগঙ্গা সেতুর দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রাথমিক তথ্য সামনে এসেছে যে ক্রেনের ব্রেক খারাপ ছিল। চালককে আটক করা হয়েছে।
একটি টুইটের মাধ্যমে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ইন্দোরের বনগঙ্গা থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় নাগরিকদের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top