News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু
Image

মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মে৷৷ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ৷ উত্তরপত্র মূল্যায়নের কাজের প্রথম দিন কেন্দ্রগুলো পরিদর্শন করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা অন্যান্যরা৷  মঙ্গলবার থেকে শুরু হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের মূল্যায়নের কাজ৷ তার  আগে সেরে নেওয়া হয়েছে চূড়ান্ত প্রস্তুতি৷  রাজধানীর চারটি বিদ্যালয়ে মাধ্যমিকের উত্তরপত্রের মূল্যায়নের কাজ চলবে৷ অন্যদিকে দুটি বিদ্যালয়ে চলবে উচ্চমাধ্যমিকের উত্তরপত্রের মূল্যায়নের কাজ৷ মহারানী তুলসীবতি বালিকা বিদ্যালয়ের উত্তরপত্র মূল্যায়নের  কেন্দ্রটি পরিদর্শন করলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা৷ এবং  মূল্যায়নের ক্ষেত্রে নিয়মাবলী সম্পর্কে মূল্যায়নের কাজে নিযুক্ত সকলদেরকে বিস্তারিত জানান তিনি৷ ১০ জনের মধ্যে ফলাফল প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও পর্ষদ সূত্রে জানা গেছে৷

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top