News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী মাসেই এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার সম্ভাবনা রয়েছে : পরিবহণ মন্ত্রী
Image

আগামী মাসেই এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার সম্ভাবনা রয়েছে : পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২ মে (হি.স.) : আগামী মাসের প্রথম সপ্তাহে এম বি বি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার সম্ভবনা রয়েছে। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী আজ মুখ্যমন্ত্রীকে চিঠিতে এমনটাই জানিয়েছেন। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে তিনি যোগ করেন, আগামী মাসে প্রথম সপ্তাহে আগরতলা থেকে চট্টগ্রাম বিমান পরিষেবা চালু হবে।

এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা ত্রিপুরার পরিবহন সংক্রান্ত বিভিন্ন দাবি কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নিকট তুলে ধরেছিলেন এবং অবিলম্বে তা পূরণ করার আবেদন জানিয়েছিলেন। এরই অঙ্গ হিসেবে আজ মুখ্যমন্ত্রীর নিকট চিঠি এসেছে। তাতে আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরে প্রয়োজনীয় পরিকাঠামো গঠন করা হবে।

তারঁ দাবি, কেন্দ্রীয় সরকার ত্রিপুরার পরিবহন ব্যবস্থাকে উন্নত করা জন্য যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে। এদিন আরো তিনি জানিয়েছেন,কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া চিঠিতে বলেছেন, আগামী মাসের প্রথম সপ্তাহে আগরতলা থেকে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হওয়ার সম্ভবনা রয়েছে। তখন আগরতলায় এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হবে।

তিনি আর জানিয়েছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিন্ধিয়ার নিকট এমবিবি বিমানবন্দরে কার্গো পরিষেবা চালু করারও আবেদন জানিয়েছিলেন। কিছুদিন আগে আগরতলা বিমানবন্দরে কার্গো পরিষেবা চালু করা হয়েছে।

তাঁর দাবি, আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা করার পর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের মূর্তি ব্রোঞ্জ দিয়ে নির্মাণ করা হবে। তাতে  ২৫ লক্ষ টাকা খরচ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top