News Flash

  • Home
  • দেশ
  • দাড়িভিটে গুলিতে ২ ছাত্রের মৃত্যু, প্রশ্নের মুখে রাজ্য মানবাধিকার কমিশন
Image

দাড়িভিটে গুলিতে ২ ছাত্রের মৃত্যু, প্রশ্নের মুখে রাজ্য মানবাধিকার কমিশন

কলকাতা, ১ মে (হি. স.) : দাড়িভিটে গুলিতে ২ ছাত্রের মৃত্যুতে প্রশ্নের মুখে পড়ল রাজ্য মানবাধিকার কমিশন। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোমবার বিচারপতি রাজাশেখর মান্থা মন্তব্য করেন, “গোটা ঘটনায় নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে রেখেছে কমিশন। দূর থেকে গোটা ঘটনা দেখছে রাজ্য মানবাধিকার কমিশন।”

রাজ্য মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে বিচারপতির মন্তব্য, ’‘ডিএম-এসপির উপর এতটাই ভরসা যে রিপোর্ট চেয়েই দায়িত্ব শেষ! ২০২০ সাল থেকে কমিশনের সদস্য ছিল না বলে দাবি করা হচ্ছে। ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত ছিল, সেই সময় কি করেছে রাজ্য কমিশন?’’। রাজ্য মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টের বিচারপতি প্রশ্ন তোলেন, ”জাতীয় মানবাধিকার কমিশন লোক পাঠিয়ে একাধিক রিপোর্ট তৈরি করেছে। সে রিপোর্ট নিয়ে যতই বিতর্ক হোক, তবুও তারা করেছে, আপনারা কী করেছেন?’’। প্রসঙ্গত, ২০১৮ সালের সেপ্টেম্বরে গুলিতে খুন হন দাড়িভিটের ২ ছাত্র।

Releated Posts

দেরিতে বিয়ে নিয়ে মন্তব্যে বিতর্ক, মৌলানা সাজিদ রশিদির বিরুদ্ধে সমালোচনার ঝড়

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস): দেরিতে বিয়ে করা নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 11, 2026

‘বিকশিত বিহার ছাড়া বিকশিত ভারত সম্ভব নয়’: গয়ায় বিধায়কদের প্রশিক্ষণ কর্মসূচিতে উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন

গয়া, ১১ জুলাই (আইএএনএস): ‘বিকশিত বিহার ছাড়া বিকশিত ভারত গড়া সম্ভব নয়’— এই বার্তা দিয়ে শনিবার গয়ায় বিহার…

ByByNews Desk Jul 11, 2026

মেয়াদোত্তীর্ণ স্যালাইন প্রয়োগের অভিযোগ, মেদিনীপুর মেডিক্যাল কলেজের ৫ মেডিক্যাল অফিসারকে শোকজ

কলকাতা, ১১ জুলাই (আইএএনএস): গুরুতর হৃদরোগে আক্রান্ত এক রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মেডিক্যাল…

ByByNews Desk Jul 11, 2026

শিমলার সঞ্জৌলি কলেজের কাছে ভয়াবহ ধস, ঝুঁকির মুখে একাধিক বাড়ি

শিমলা, ১১ জুলাই (আইএএনএস): হিমাচল প্রদেশের রাজধানী শিমলার সঞ্জৌলি কলেজ সংলগ্ন বোথওয়েল এলাকায় শনিবার ভোরে একটি বড় ধরনের…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top