News Flash

Image

করিমগঞ্জ শ্রমিক সংহতি দিবস পালন এসইউসিআই কমিউনিস্টের

করিমগঞ্জ (অসম), ১ মে (হি.স.) : এসইউসিআই কমিউনিস্ট দলের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে দলীয় কার্যালয়ের সামনে সকাল ৯–টায় রক্ত পতাকা উত্তোলন করেন দলের করিমগঞ্জ জেলা কমিটির অন্যতম প্রবীণ সদস্য পরিমল চক্রবর্তী।

সকল কর্মী সংগঠক রক্ত পতাকা উত্তোলনেৱ পর আন্তর্জাতিক কমিউনিস্ট নেতৃবৃন্দ মার্কস, অ্যাঙ্গেলস, লেনিন, স্টালিন, মাও সে তুং ও শিবদাস ঘোষের প্রতি রক্তিম অভিবাদন জ্ঞাপন করেন।

উপস্থিত নেতা কর্মী এবং সমর্থকদের মধ্যে মে দিবসের যথার্থ তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য পেশ করেছেন দলের অসম রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য।

বক্তব্যের শেষে উপস্থিত কর্মী–সংগঠকরা রাস্তায় নেমে পথচলতি জনসাধারণের বুকে কাস্তে হাতুড়ি তারকা খচিত ব্যাজ পরিয়ে দেন এবং সারাদিন ব্যাপী এই ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেন তাঁরা।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top