News Flash

  • Home
  • প্রধান খবর
  • বসিরহাটে তৃণমূল-বিজেপিতে ছেড়ে কংগ্রেসে যোগদান শতাধিক কর্মীর
Image

বসিরহাটে তৃণমূল-বিজেপিতে ছেড়ে কংগ্রেসে যোগদান শতাধিক কর্মীর

বসিরহাট, ১ মে (হি.স.) : ফের বিজেপি-তৃণমূলে ভাঙন। পঞ্চায়েত ভোটের আগে বিজেপি-তৃণমূল থেকে শতাধিক নেতা কর্মী যোগদান করল কংগ্রেসে । উত্তর ২৪ পরগণা বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের সোলাদানা এলাকায় তৃণমূল-বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান।

সোমবার সোলাদানা হাইস্কুলে মাঠে কংগ্রেসের প্রকাশ্য জনসভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি আবদুল সাত্তার, উত্তর ২৪ পরগনা জেলা গ্রামীণ কংগ্রেসের সভাপতি অমিত মজুমদার ও উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কাদের সহ বিশিষ্ট কংগ্রেস নেতারাও উপস্থিত ছিলেন ওই সভায়। সেখানেই বিজেপি ও তৃণমূল কংগ্রেস শতাধিক নেতা-কর্মী সমর্থক অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসের যোগদান করলেন। তৃণমূলের যুব নেতা রাজু দাস সহ শতাধিক নেতাকর্মী সমর্থক ও বিজেপি নেতা প্রশান্ত ঘোষ এদিন অধীরের হাত থেকে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।
উল্লেখ্য, রাজ্য জুড়ে তৃণমূলের নব জোয়ার কর্মসূচির মাঝেই পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেসের হাত শক্ত করছে শাসক দল আবার কখনও বিজেপি থেকে ছেড়ে যাওয়া কর্মী সমর্থকেরা। যদিও এ বিষয়ে গুরুত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল থেকে বিরোধী দল বিজেপি। পঞ্চায়েতের আগে এই যোগদান যে তৃণমূলকে অনেকটাই ব্যাকফুটে ফেলে দিয়েছে, তা মনে করছে অনেকে।

Releated Posts

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top