News Flash

  • Home
  • খেলা
  • আজ আইপিএলের হাজারতম ম্যাচ, থাকছে বিসিসিআইয়ের ছোট্ট অনুষ্ঠান
Image

আজ আইপিএলের হাজারতম ম্যাচ, থাকছে বিসিসিআইয়ের ছোট্ট অনুষ্ঠান

মুম্বই, ৩০ এপ্রিল(হি.স.) : আজ মাইলস্টোনের সামনে এসে দাঁড়িয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। রবিবার রয়েছে আইপিএলের হাজারতম ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই হাজারতম ম্যাচটি হবে।

উল্লেখ্য ২০০৮ সালে প্রথম আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল কেকেআর ও আরসিবি। আর আজ এই হাজারতম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।
এই মাইলস্টোন ম্যাচ উপলক্ষ্যে বিসিসিআই আজ বিশেষ সেলিব্রেশন করার কথা ভেবেছে। বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, ‘এই উপলক্ষ্যে বিসিসিআই একটা ছোট করে সেলিব্রেশন করার কথা ভেবেছে। এনিয়ে ১০-১৫ মিনিটের একটা অনুষ্ঠান করা হবে। যেখানে স্বেচ্ছাসেবীরা হাজারতম আইপিএল ম্যাচের পতাকা, ‘থ্যাঙ্ক ইউ’ লেখা পতাকা এবং ভারতীয় পতাকা নিয়ে উপস্থিত থাকবে।’

হাজারতম আইপিএল ম্যাচ উপলক্ষ্যে ছোট্ট অনুষ্ঠানটি পরিচালনা করবেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। বিশেষ ম্যাচটি শুরু হওয়ার আগে একটি ভিডিয়ো চালানো হবে যেখানে কয়েকজন ক্রিকেটার আইপিএল নিয়ে তাঁদের মতামত জানাবেন। এরপর বিসিসিআই কর্তারা এই ম্যাচের দুই ক্যাপ্টেন, রোহিত শর্মা ও সঞ্জু স্যামসনকে বিশেষ স্মারক তুলে দেবেন। এরপর জাতীয় সংগীত গাওয়া হবে। তারপর শুরু হবে আইপিএলের হাজারতম ম্যাচটি ।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top