News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিবেকানন্দ ব্যায়ামাগারের জিম সেন্টারে চুরি
Image

বিবেকানন্দ ব্যায়ামাগারের জিম সেন্টারে চুরি


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷  রাজধানীর গান্ধীঘাটস্থিত বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাবের জিম সেন্টারে থাবা বসালো চোরের দল৷ বৃহস্পতিবার রাতে চোরের দল জিম সেন্টারে হানা দিয়ে জিমের বিভিন্ন সামগ্রী নিয়ে যায়৷ শুক্রবার সকালে এলাকার লোকজন জিম সেন্টারে জিম করতে এসে ঘটনা প্রত্যক্ষ করে৷ পরবর্তী সময় খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম আগরতলা থানার পুলিশ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ জিম সেন্টারে জিম করতে আসা এক ব্যক্তি জানান জিম সেন্টার থেকে ৫০ থেকে ৬০ হাজার টাকার সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল৷ ফলে এইদিন যারাই জিম সেন্টারে জিম করতে এসেছিল, তাদেরকে জিম না করেই বাড়ি ফিরে যেতে হয়৷

Releated Posts

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top