News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বোধজংনগর শিল্প নগরী পরিদর্শন করলেন মন্ত্রী সান্ত্বনা চাকমা
Image

বোধজংনগর শিল্প নগরী পরিদর্শন করলেন মন্ত্রী সান্ত্বনা চাকমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ বোধজংনগর শিল্প নগরী পরিদর্শনে যান মন্ত্রী সান্ত্বনা চাকমা৷ ঘুরে দেখেন বাঁশভিত্তিক শিল্প উৎপাদন সহ বিভিন্ন কারখানা৷বুধবার বোধজংনগর শিল্প নগরী পরিদর্শনে যান মন্ত্রী সান্ত্বনা চাকমা৷ সঙ্গে ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা৷ তারা এদিন ঘুরে দেখেন বাঁশভিত্তিক শিল্প উৎপাদন সহ বিভিন্ন কারখানা৷ কথা বলেন সংশ্লিষ্টদের সঙ্গে৷ উৎপাদন সহ বিভিন্ন বিষয়ে অবগত হন মন্ত্রী৷ পরে তিনি জানান, মূলত আগামী দিনে আরো কিভাবে এই শিল্পগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে কথা হয়েছে৷ বাঁশ জাত শিল্পের উৎপাদন, প্লাস্টিক যেগুলি ব্যবহারের অযোগ্য সেগুলিকে কিভাবে ব্যবহারের যোগ্য করা যায়, আরও শিল্পের উন্নয়ন, রাজ্যকে আত্মনির্ভর করার লক্ষ্যেই চেষ্টা চলছে বলে জানান মন্ত্রী সান্ত্বনা চাকমা৷ সেখানে কর্মসংস্থানের পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে ছেলে- মেয়েদের৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top