News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডি নগর শিল্পাঞ্চল পরিদর্শন করলেন টিআইডিসির চেয়ারম্যান
Image

এডি নগর শিল্পাঞ্চল পরিদর্শন করলেন টিআইডিসির চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক মঙ্গলবার এডি নগরে শিম্পাঞ্চল পরিদর্শন করেন৷ পরিদর্শন কালে বিভিন্ন সমস্যা শিল্প উদ্যোগীরা তার সামনে তুলে ধরেন৷  বর্তমান সরকার ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে৷ শিল্পী ও বেকার যুবক-যুবতীদের এ ধরনের শিল্প স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের নবনিযুক্ত চেয়ারম্যান নবাদল বণিক৷ উল্লেখ্য গত কয়েকদিন আগে তিনি বোধজং নগর শিল্পনগরী এলাকাও পরিদর্শন করেন৷ মঙ্গলবার এডি নগর শিল্প নগরী এলাকা পরিদর্শন কালে এলাকার শিল্প দুটি সহ অন্যান্যদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয়ে তিনি বলেন এসব সমস্যা সমাধানের জন্য বর্তমান সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত৷ পরীক্ষাটা উন্নয়নের যে কাজ ধীরগতিতে চলেছে তা যাতে শীঘ্রই সম্পন্ন করা যায় সে বিষয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত সংস্থার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন৷ এছাড়া সমাজদ্রোহী ও মাফিয়া দৌরাত্ম বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান৷ নিগমের চেয়ারম্যান আরো জানান তার কাছে খবর রয়েছে এলাকায় সন্ধ্যার পর নেশাখোরদের আড্ডাখানা জমে৷ তাদেরকে সতর্ক করে দিয়ে তিনি বলেন যদি ইতিমধ্যে তারা সতর্ক না হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ বর্তমান সরকার শিল্প তৈরির অনুকূল পরিবেশ তৈরি করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে৷ প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন সরকার কিংবা শিল্প উন্নয়ন নিয়োগের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়৷ এ কাজে শিল্পোদ্যোগীসহ সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি৷ যেসব শিল্প কারখানা নানা কারণে বন্ধ হয়ে রয়েছে তাদেরকে পুনরায় শিল্প কারখানা খোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন তিনি৷ সরকার তাদের সব ধরনের সহযোগিতা করবে বলে তিনি আসক্ত করেছেন৷ তাদের নিরাপত্তার পূর্ণ গ্যারান্টি দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন৷  এছাড়াও এদিন শিল্প উন্নয়ন নিগমের সকল সঙ্গীত হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top