News Flash

  • Home
  • দেশ
  • জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক যান চলাচল স্বাভাবিক, শ্রীনগর-লেহ হাইওয়ে মুঘল রোড বন্ধ
Image

জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক যান চলাচল স্বাভাবিক, শ্রীনগর-লেহ হাইওয়ে মুঘল রোড বন্ধ

জম্মু, ২২ এপ্রিল(হি.স.) : আজ শনিবার সকাল থেকে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে শ্রীনগর-লেহ হাইওয়ে এবং মুঘল রোড যান চলাচলের জন্য বন্ধ রয়েছে।

এদিন সকাল ৬টা থেকে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে জম্মু থেকে শ্রীনগর এবং শ্রীনগর থেকে জম্মু পর্যন্ত হালকা যান চলাচল করছে। হালকা যান চলাচলের পরই ভারী যান জম্মু থেকে শ্রীনগরের দিকে নিয়ে যাওয়া হবে। এরপর নিরাপত্তা বাহিনীর গাড়িগুলো যেতে দেওয়া হবে।
এছাড়াও শ্রীনগর-লেহ হাইওয়ে এবং মুঘল রোড যান চলাচলের জন্য বন্ধ রয়েছে। শ্রীনগর-লেহ হাইওয়ে মেরামত করা হচ্ছে। মুঘল রোড থেকে বরফ সরানো হচ্ছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top