News Flash

  • Home
  • দেশ
  • খুলে গেল গঙ্গোত্রী ও যমুনোত্রী ধাম, ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি
Image

খুলে গেল গঙ্গোত্রী ও যমুনোত্রী ধাম, ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি

খারসালি (উত্তরাখণ্ড), ২২ এপ্রিল (হি.স.): অক্ষয় তৃতীয়ার শুভ মহুর্তে পুণ্যার্থীদের জন্য খুলে গেল গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধাম।এই উপলক্ষ্যে শনিবার সকালে উত্তরকাশির গঙ্গোত্রী ধামে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবার খারসালি থেকে যমুনোত্রী ধামে ডোলি করে মা যমুনাকে নিয়ে যাত্রা শুরু হয়। সকালে খারসালির মা যমুনা মন্দিরে বিশেষ পূজার্চনাও করা হয়, তাতে অংশ নেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। হেলিকপ্টারে পুষ্প বর্ষণ করা হয়।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “যমুনোত্রী ধাম থেকে শনিবার চারধাম যাত্রা শুরু হয়েছে। এরপরে, গঙ্গোত্রী ধাম আজ খুলবে, ২৫ এপ্রিল কেদারনাথ ধাম এবং ২৭ এপ্রিল বদ্রীনাথ ধাম পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হবে… প্রধানমন্ত্রী মোদীর নামে আজ প্রথম পুজো অনুষ্ঠিত হয়েছে। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সনাতন সংস্কৃতি, ধর্মীয় স্থান ও তীর্থস্থান বৃদ্ধি পেয়েছে। তাঁর নেতৃত্বেই এ সব করা হয়েছে। সুতরাং, প্রথম পুজোটি তাঁর নামে করা হয়েছিল, কারণ তিনি চারটি ধাম এবং ভগবান শিবের ভক্ত।”

Releated Posts

আরজি কর আর্থিক দুর্নীতি মামলা: সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ গঠনে রাজ্য সরকারের অনুমোদন পেল ইডি

কলকাতা, ১ জুলাই (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বহুল আলোচিত কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন…

ByByNews Desk Jul 1, 2026

সুরাটে ‘ভূতুড়ে’ উচ্ছেদকাণ্ডে ৫ ইঞ্জিনিয়ার বরখাস্ত, তদন্তের নির্দেশ; হাইকোর্টের নজরদারি জারি

সুরাট, ১ জুলাই (আইএএনএস): গুজরাটের সুরাটে নাসিরনগর এলাকায় শতাধিক বাড়ি ভাঙার বিতর্কিত ঘটনায় পাঁচজন সিভিল ইঞ্জিনিয়ারিং আধিকারিককে অবিলম্বে…

ByByNews Desk Jul 1, 2026

জাতীয় ই-গভর্ন্যান্স সম্মেলনের উদ্বোধন, প্রযুক্তিনির্ভর সুশাসনে প্রধানমন্ত্রীর ভাবনা বদলে দিয়েছে জনপরিষেবা: রাজস্থানের মুখ্যমন্ত্রী

জয়পুর, ১ জুলাই (আইএএনএস): রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে (আরআইসি) বুধবার ২৯তম জাতীয় ই-গভর্ন্যান্স সম্মেলনের উদ্বোধন করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন…

ByByNews Desk Jul 1, 2026

প্রিয়াঙ্ক খাড়্গের ‘নিবন্ধন’ বিতর্কের আবহে ১০ জুলাই থেকে কর্নাটকে আরএসএসের প্রান্ত প্রচারক বৈঠক

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ১ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেলগাভিতে আগামী ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী প্রান্ত প্রচারক (রাজ্য প্রচারক)…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top