News Flash

Image

রাজ্যেও পালিত হল ঈদ-উল-ফিতর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ শনিবার সারা বিশ্বের সাথে রাজ্যে পালিত হয় মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব ইদ-উল- ফিতর৷ এদিন সকাল থেকে বিভিন্ন মসজিদে নামাজ আদায় হয়৷ রাজ্যে ইদের কেন্দ্রীয় নামাজ আদায় হয় আগরতলা শিব নগর সিত গেদু মিঞা মসজিদের ইদগাহ ময়দানে৷ নামাজ পাঠ করেন মৌলানা আব্দুল রহমান৷ কিন্তু ইদের আগেরদিন শুক্রবার সন্ধ্যায় ঘন্টা খানেকের ঝড় বৃষ্টিতে বহু এলাকায় বিছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ৷ সৃষ্টি হয় বিভিন্ন সমস্যা৷ তারপরেও রকমারি খাবারের মধ্য দিয়ে একে অপরের সঙ্গে আলিঙ্গন করে উদযাপন করা হয় ইদ৷
পবিত্র ঈদে নামাজ পড়তে আসা ভাইদের জন্য ঠান্ডা জলের ব্যবস্থা করল ধর্মনগর প্রেস ক্লাব৷শনিবার ছিল পবিত্র ঈদের সার্বিক নামাজের দিন৷ ধর্মনগরের ডি এন ভি রোডে এই পবিত্র নামাজে জড়ো হয় কয়েক হাজার ইসলাম ধর্মালম্বী ভাই৷ প্রচন্ড গরম মানুষ হা হতাশ করছিল৷ হোটেল পঞ্চ বটির সামনে ধর্মনগর প্রেস ক্লাবের সদস্যরা ঠান্ডা পানীয় এর ব্যবস্থা করে৷ প্রচন্ড গরমে হাজারের উপর মানুষ ঠান্ডা পানীয় গ্রহণ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে৷ এই প্রসঙ্গে ধর্মনগর প্রেস ক্লাবের সম্পাদক পান্না ঘোষ জানান মানুষ যেমন ঠান্ডা পানীয় পান করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে , তেমনি তাদেরকে ঠান্ডা পানীয় পান করাতে পেরে ধর্মনগর প্রেস ক্লাবের সদস্যরা নিজেদেরকে গর্বিত বোধ  করেছে৷

Releated Posts

প্রয়াত শিক্ষক অজিত রায় চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে যোগেন্দ্রনগরে রক্তদান শিবির

আগরতলা, ৩০ আগস্ট: প্রয়াত শিক্ষক অজিত রায় চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার যোগেন্দ্রনগর সিপিআই(এম) পার্টি অফিসে এক রক্তদান শিবিরের…

ByByReshmi Debnath Aug 30, 2026

পাঞ্জীরায় ভাল্লুকের হামলায় আহত স্বামী-স্ত্রী

শান্তিরবাজার, ৩০ আগস্ট: রাবার বাগান পরিষ্কার করতে গিয়ে ভাল্লুকের হামলায় গুরুতর আহত হলেন স্বামী-স্ত্রী। তার মধ্যে স্বামীর আঘাত…

ByByReshmi Debnath Aug 30, 2026

‘মন কি বাত’ দেশসেবার প্রেরণা জোগায়: বিধায়ক পিনাকী দাস চৌধুরী

কল্যাণপুর, ৩০ আগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্ব রবিবার কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের ১৯ নম্বর বুথে…

ByByReshmi Debnath Aug 30, 2026

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top