News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিবিন্ন স্থানে প্রচুর ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার মহিলা সহ ছয়জন
Image

বিবিন্ন স্থানে প্রচুর ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার মহিলা সহ ছয়জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷  গোপন সংবাদের ভিত্তিতে নেশা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল এনসিসি থানার পুলিশ৷ ব্রাউন সুগার সহ আটক এক মহিলা ও দুই যুবক৷  
এন.সি.সি থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে ওনারা জানতে পারেন গোয়ালা বস্তি এলাকার বাসিন্দা কালা দেবীর বাড়িতে ব্রাউন সুগার আদান প্রদান হচ্ছে৷ সেই মোতাবেক কালা দেবির বাড়িতে অভিযান চালানো হয়৷ এই অভিযানে বেশকিছু ব্রাউন সুগার, ব্রাউন সুগারের খালি কৌটা এবং নগদ ১৭৪০ টাকা উদ্ধার হয়৷ আটক করা হয় বাড়ির মালিক কালা দেবি সহ আরও দুই যুবককে৷ ধৃত অপর দুই যুবকের নাম রাহুল রায় ও দিলিপ চৌহান৷ তিনি আরও জানান মোট ১২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে৷ যার বাজার মূল্য আনুমানিক দুই লক্ষ টাকা৷
নেশা বিরোধী অভিযানে নেমে পশ্চিম থানার পুলিশ নতুননগর কো-অপারেটিভ এলাকায় বাসিন্দা নীল কৃষ্ণ দেবনাথের কাছ থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করে৷ নীল কৃষ্ণ দেবনাথকে জিজ্ঞাসাবাদ করার পর রাজনগর এলাকা থেকে আরও দুই যুবককে আটক করতে সক্ষম হয় পশ্চিম থানার পুলিশ৷ এদিন মোট দুইটি প্যাকেটে ১৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়৷ একই সাথে ব্রাউন সুগারের ৫০০টি খালি কৌটা উদ্ধার হয়৷ ধৃতদের কাছ থেকে নগদ ১২ হাজার ১০ টাকা উদ্ধার হয়৷ ধৃতরা হল নীল কৃষ্ণ দেবনাথ, রুলামিন মিয়া ও শাহজাহান মিয়া৷ পশ্চিম আগরতলা থানার ওসি সমরেশ দাস জানান গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে অভিযান চালানো হয় নতুননগর কো-অপারেটিভ এলাকায়৷ সেখান থেকে নীল কৃষ্ণ দেবনাথকে আটক করা হয়৷ তার কাছ থেকে ৮ গ্রাম ব্রাউন সুগার, ৫০ টি ব্রাউন সুগার ভর্তি কৌটা, নগদ ১১ হাজার টাকা ও দুইটি মোবাইল উদ্ধার হয়৷ নীল কৃষ্ণ দেবনাথকে জিজ্ঞাসাবাদ চালানোর পর রাজনগর এলাকায় অভিযান চালিয়ে ৭ গ্রাম ব্রাউন সুগার, নগর এক হাজার ১০ টাকা, ব্রাউন সুগারের ৫০০ টি খালি কৌটা ও একটি মোবাইল ফোন সহ আরও দুই জনকে আটক করা হয়৷

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top