News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মায়ের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সাহায্যের আর্জি নাবালক ছেলের
Image

মায়ের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সাহায্যের আর্জি নাবালক ছেলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷  মায়ের জন্য সাহায্যের আর্জি জানালো নাবালক ছেলে!মুখ্যমন্ত্রী সহ রাজ্য বাসীর কাছে মায়ের জন্য সাহায্যের আর্জি জানালো নাবালক ছেলে৷উদয়পুর মহারানী হঠাৎ বাজার এলাকার আব্দুল হান্নানের স্ত্রী জাহানারা বেগম গত চার বছর ধরে কিডনিরজনিত সমস্যায় ভুগছেন৷ জানা গেছে আব্দুল হান্নান পেশায় একজন রাজমিস্ত্রি৷ কাজ করে যা টাকা রোজগার করেন তা স্ত্রী সন্তান নিয়ে সংসার প্রতিপালনে লেগে যায়৷ জাহানারা বেগম অসুস্থ হয়ে পড়ায় যা টাকা ছিল সব টাকায় চিকিৎসা বাবদ শেষ হয়ে যায়৷ বর্তমানে আব্দুল হান্নান অর্থহীন হয়ে পড়ায় স্ত্রীর চিকিৎসা করাতে পারছেন না৷ কিডনিরজনিত রোগে আক্রান্ত স্ত্রীকে চিকিৎসা করাতে না পেরে রীতিমতো মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন আব্দুল হান্নান৷ তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে মেয়ে বিবাহ সূত্রের স্বামীর বাড়িতে বসবাস করছে৷ আর ছোট্ট এক নাবালক ছেলে নিরুপায় হয়ে মাকে সুস্থ করে তুলতে সাহায্যর আর্জি জানালো রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যবাসীর কাছে৷ এখন দেখার বিষয় হল ছোট্ট নাবালক শিশুটির সাহায্যের আরজিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কতটুকু সহানুভূতি হন৷

Releated Posts

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে : সুদীপ

আগরতলা, ৩০ এপ্রিল: নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। আজ বিধানসভায়…

ByByNews Desk Apr 30, 2026

নারী সংরক্ষণ বিল নিয়ে বিধানসভায় সরব জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৩০ এপ্রিল: সরকার তাড়াহুড়ো করে নারী শক্তি বন্দন বিল পাশ করাতে চাইছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যেই…

ByByNews Desk Apr 30, 2026

বিধানসভা অধিবেশন মুলতবি

আগরতলা, ৩০ এপ্রিল: ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন আজ শেষ হয়েছে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বিধানসভা পরিচালনায় সহযোগিতা…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top