News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মীয় ভাবাবেগে গড়িয়া পূুজা পালিত হল রাজ্যে
Image

ধর্মীয় ভাবাবেগে গড়িয়া পূুজা পালিত হল রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷  গড়িয়া বাবা কৃষ্টি, সংসৃকতি এবং ঐতিহ্যের প্রতীক৷ সমাজের প্রত্যেকের মঙ্গল কামনা এবং সমৃদ্ধির জন্য প্রতি বছর এই গড়িয়া পূজার আয়োজন করা হয়৷ এই বছরও তার ব্যতিক্রম হয়নি৷  রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে শহরের বেশ কিছু স্থানে গড়িয়া পূজার আয়োজন করা হচ্ছে৷  শুক্রবার রাজধানীর আগরতলা শহরের বিভিন্ন ক্লাব ও সংস্থার উদ্যোগে   গড়িয়া পূজার আয়োজন  করা  হয়৷  কসমোপলিটন  ও  নাইন নাইন বুলেট ক্লাব হচ্ছে গড়িয়া পূজা৷  একই সঙ্গে অভয়নগর ব্রীজ সংলগ্ণ নেতাজী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় গড়িয়া পুজা৷   জনজাতিদের চিরাচরিত উৎসব এখন জাতি  উপাজতির মিলন উৎসবে পরিণত হয়েছে৷  গড়িয়া পুজাকে কেন্দ্র করে বসে মেলা৷ সকাল থেকেই বহু মানুষ ভক্তি ভরে পুজা দেন৷ জাতি জনজাতি অংশের মানুষ  গড়িয়া পুজায় সামিল হন৷ জন জাতি অংশের মানুষের প্রাচীন উৎসব হচ্ছে গড়িয়া পুজা৷  এই  পুজায় আত্মীয় স্বজনকে আমন্ত্রণ জানানো হয়৷ সকলের সুস্থতা কামনা করে গড়িয়া পূজার আয়োজন বলে জানান বিশুরাই দেববর্মা৷
গড়িয়া পূজা উপলক্ষে নাইন বুলেট ক্লাবের উদ্যোগে শুক্রবার কচিকাঁচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিনটি বিভাগে৷ নাইন বুলেট ক্লাবে আয়োজিত এইদিনের অঙ্কন প্রতিযোগিতায় মোট ৮০ জন খুদে প্রতিযোগী প্রতিযোগিনী অংশ গ্রহণ করে৷ এইদিনের অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কাউন্সিলার তথা নাইন বুলেট ক্লাবের সভানেত্রি ভাস্বতী দেববর্মা৷ তিনি জানান দীর্ঘ বছর ধরে নেইন বুলেট ক্লাব গড়িয়া পুজার আয়োজন করে আসছে৷ গড়িয়া পুজা উপলক্ষ্যে প্রতি বছর নানান কর্মসূচি পালন করা হয়৷ তাই এই বছরও গড়িয়া পুজা উপলক্ষ্যে এইদিন অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷
রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে শহরের বেশ কিছু স্থানে গড়িয়া পূজার আয়োজন করা হচ্ছে৷  শুক্রবার রাজধানীর অভয়নগর  ব্রীজ সংলগ্ণ নেতাজী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে গড়িয়া পুজা৷ এই বছর তাদের পুজো ৩১ তম বর্ষে পদার্পণ করেছে৷ জনজাতিদের চিরাচরিত উৎসব এখন জাতি  উপাজতির মিলন উৎসবে পরিণত হয়েছে৷  গড়িয়া পুজাকে কেন্দ্র করে বসে  মেলা৷ শুক্রবার সকালে এই পূজার উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার৷  ছিলেন বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত, কপর্োরেটার প্রদীপ চন্দ , গড়িয়া পুজা কমিটির সভাপতি অপু চক্রবর্তী সহ অন্যান্যরা৷ হিন্দু জনজাতিদের একটি প্রাচীনতম পুজা হচ্ছে গড়িয়া পুজা৷ ১৯ টি জনজাতি অংশের মানুষ এই ধরনের পুজা করেন৷ রাজ্য ও পরিবার পরিজনদের সার্বিক মঙ্গলার্থে এই পূজার আয়োজন করা হয়৷ এই পুজো এখন সার্বজনীন৷ আগে একটা অঞ্চলের মধ্যে এই পুজা সিমিত ছিল৷ এখন শহর থেকে গ্রাম সর্বত্র গড়িয়া পুজা সারম্ভরে করা হচ্ছে বলে জানান মেয়র দীপক মজুমদার৷

Releated Posts

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে : সুদীপ

আগরতলা, ৩০ এপ্রিল: নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। আজ বিধানসভায়…

ByByNews Desk Apr 30, 2026

নারী সংরক্ষণ বিল নিয়ে বিধানসভায় সরব জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৩০ এপ্রিল: সরকার তাড়াহুড়ো করে নারী শক্তি বন্দন বিল পাশ করাতে চাইছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যেই…

ByByNews Desk Apr 30, 2026

বিধানসভা অধিবেশন মুলতবি

আগরতলা, ৩০ এপ্রিল: ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন আজ শেষ হয়েছে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বিধানসভা পরিচালনায় সহযোগিতা…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top