নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ ছাত্র- ছাত্রী- যুবদের মধ্যে ড্রাগসের ভয়াবহতা বেশি৷ তাই এসব বন্ধ করতে ছাত্র- ছাত্রীদের এগিয়ে এসে পুলিসকে সহযোগিতা করতে হবে৷ শুক্রবার রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতনে জাতীয় সেবা প্রকল্পের এক অনুষ্ঠানে একথা বললেন সদরের ভারপ্রাপ্ত মহকুমা পুলিস আধিকারিক আশিস দাশগুপ্ত৷ জাতীয় সেবা প্রকল্পের সাত দিন ব্যাপী শিবির শুরু হয়েছিল৷ রক্তদান সহ বিভিন্ন সামাজিক কর্মসূচী নেওয়া হয়েছিল শিবিরে৷শুক্রবার এর সমাপ্তি অনুষ্ঠান হয় মাস্টার পাড়া স্থিত গীতাভবনে৷উপস্থিত ছিলেন সদরের ভারপ্রাপ্ত মহকুমা পুলিস আধিকারিক আশীষ দাশগুপ্ত, প্রধান শিক্ষক শুভাশিস বিশ্বাস , এন এস এস প্রোগ্রাম অফিসার সহ অন্যরা৷ এদিন অনুষ্ঠানে দত্তক নেওয়া গ্রামের ছাত্র- ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিলি করা হয়৷ এদিন এস ডি পি ও-র আহ্বান, ত্রিপুরাকে ড্রাগ মুক্ত করার বার্তা যাতে তারা পড়ুয়ারা সর্বত্র নিয়ে যায়৷

সখীচরণ সুকলে এনএসএসের শিবিরের সমাপ্তি
Tags:
Releated Posts
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…


















