News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়ায় নাশকতার আগুনে পুড়ে ছাঁই পোলট্রি ফার্ম
Image

গন্ডাছড়ায় নাশকতার আগুনে পুড়ে ছাঁই পোলট্রি ফার্ম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷  নাশকতামূলক অগ্ণিকাণ্ডে পুড়ে ছাই একটি পোল্ট্রি ফার্ম৷ আগুনে পুড়লো বহু মোরগ৷ ক্ষতির পরিমান প্রায় দুই লক্ষ টাকা৷ এই নাশকতামূলক অগ্ণিকাণ্ডে সর্বহারা হলো একটি পরিবার৷ঘটনাটি ঘটে বৃহস্পতিবার৷ গন্ডাছড়া মহকুমার উত্তর গন্ডাছড়া এ ডি সি ভিলেজের অন্তর্গত হরিপুর গ্রামের ব্লকটিলার বাসিন্দা সুভাষ রায়৷ সুভাষ রায় একজন দিন মুজুর৷ দিন মুজুরির পাশাপাশি নিজ বাড়ীর পাশেই একটি ফার্ম তৈরী করে পোল্ট্রি মোরগ পালন করতেন সুভাষ রায়৷ এতেই কোন রকমে সংসার চলতো তার৷ বৃহস্পতিবার সন্ধ্যার কিছুক্ষন আগে হঠাৎই পোল্ট্রি ফার্মে আগুন দেখতে পায় বাড়ীর লোকজন৷ আগুন আগুন  চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা৷ বেশ কিছুক্ষন পর আগুন আয়ত্তে আসে৷ আগুনে ফার্মে থাকা তিনশোটি মোরগ পুড়ে ছাই হয়ে যায়৷ ক্ষতির পরিমান প্রায় দুই লক্ষ টাকা৷ প্রসঙ্গত কয়েক সপ্তাহ পূর্বে ঘরের চাল থেকে পড়ে সুভাষ রায়ের ডান পা ভেঙে যায়৷ তিনি এখন ঘর বন্দী প্রায়৷ এই নাশকতামূলক অগ্ণিকাণ্ডে প্রায় সর্বহারা সুভাষ রায়ের পরিবার৷

Releated Posts

বিলোনিয়ায় বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে ৫২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, গাড়ি ফেলে পালাল চালক

বিলোনিয়া, ৩০ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার হৃষ্যমুখ ব্লকের অন্তর্গত নলুয়ার অভয়নগর দাসপাড়ায় বিএসএফ ও পুলিশের যৌথ…

ByByReshmi Debnath Aug 30, 2026

তিনমাস ধরে ত্রিপুরায় পাথর সরবরাহে অচলাবস্থা, থমকে উন্নয়নমূলক কাজ,  কর্মহীন হাজার হাজার শ্রমিক

ধর্মনগর, ৩০ আগস্ট: প্রায় তিন মাস ধরে ত্রিপুরায় পাথর সরবরাহে অচলাবস্থার জেরে চরম সংকটে পড়েছেন পাথর ব্যবসায়ী, ক্রেশার…

ByByReshmi Debnath Aug 30, 2026

প্রয়াত শিক্ষক অজিত রায় চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে যোগেন্দ্রনগরে রক্তদান শিবির

আগরতলা, ৩০ আগস্ট: প্রয়াত শিক্ষক অজিত রায় চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার যোগেন্দ্রনগর সিপিআই(এম) পার্টি অফিসে এক রক্তদান শিবিরের…

ByByReshmi Debnath Aug 30, 2026

পাঞ্জীরায় ভাল্লুকের হামলায় আহত স্বামী-স্ত্রী

শান্তিরবাজার, ৩০ আগস্ট: রাবার বাগান পরিষ্কার করতে গিয়ে ভাল্লুকের হামলায় গুরুতর আহত হলেন স্বামী-স্ত্রী। তার মধ্যে স্বামীর আঘাত…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top