News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টমটমের ধাক্কায় রাস্তায় ছিটকে পরা টিএসআর জওয়ানকে পিষে দিল গাড়ি
Image

টমটমের ধাক্কায় রাস্তায় ছিটকে পরা টিএসআর জওয়ানকে পিষে দিল গাড়ি

আগরতলা, ২১ এপ্রিল (হি.স.) : টমটমের ধাক্কায় রাস্তায় ছিটকে পরা টিএসআর জওয়ানকে পিষে দিয়ে পালিয়ে গেছে একটি গাড়ি। পরর্বতী সময়ে টমটমের চালক আহত জওয়ান পরিমল দেব (৫৫)কে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যান। পুলিশ ওই ঘটনায় টমটম চালককে আটক করেছে।

ওই জওয়ানের পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, শুক্রবার দুপুরে দূর্গা চৌমুহনী এলাকায় টমটমের ধাক্কায় রাস্তায় পড়ে যান টিএসআর জওয়ান পরিমল দেব। তখন উল্টো দিক থেকে আসা একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে গেছে। তাতে গুরুতর আহত হয়েছেন তিনি। পরর্বতী সময়ে ওই টমটম চালক তাঁকে জিবি হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীনে আছেন তিনি। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছে পুলিশ। ওই ঘটনায় পুলিশ টমটম চালককে আটক করে থানায় নিয়ে গেছে।

Releated Posts

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top