News Flash

  • Home
  • খেলা
  • সমীরণ স্মৃতি ঘরোয়া টি-২০ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজ
Image

সমীরণ স্মৃতি ঘরোয়া টি-২০ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল।। কোয়ার্টার ফাইনাল ম্যাচ। মূল পর্বের খেলা। নকআউট প্রথায়। জিতলেই সেমিফাইনালে খেলার ছাড়পত্র মিলবে। আটটি দলের ক্রিকেটাররাই বিরতির দিনে আজও প্রয়োজনীয় প্র্যাকটিস করে নিয়েছে উদ্দেশ্য একটাই, আগামীকাল ডু-অর-ডাই ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া। আগামীকাল দুই মাঠে, দুই বেলায়, দুটি করে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে যথাক্রমে ২২ ও ২৫ এপ্রিল। ইতোমধ্যে মঙ্গলবার টুর্নামেন্টের গ্রুপ লীগ পর্যায়ের ৪২ টি ম্যাচ শেষ হয়েছে। লীগ পর্যায়ের দুটি গ্রুপ থেকে চারটি করে আটটি দল আগামীকালই কোয়ার্টার ফাইনালে খেলবে। এমবিবি স্টেডিয়ামে সকাল ন’টায় গ্রুপ-এ চ্যাম্পিয়ন স্ফুলিঙ্গ ক্লাব খেলবে গ্রুপ-বি থেকে চতুর্থ স্থান অর্জনকারী ওল্ড প্লে সেন্টার বা ওপিসি-র বিরুদ্ধে। একই স্টেডিয়ামে দুপুর সোয়া একটায় গ্রুপ-বি চ্যাম্পিয়ন ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে বি-গ্রুপের চতুর্থ স্থান অর্জনকারী চলমান সংঘের বিরুদ্ধে। নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সকাল ন’টায় গ্রুপ বি-তে দ্বিতীয় শীর্ষে থাকা জয়নগর ক্রিকেট ক্লাব (জেসিসি) খেলবে গ্রুপ এ-র তৃতীয় শীর্ষ স্থানাধিকারী ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে। একই গ্রাউন্ডে দুপুর ১টায় গ্রুপ -এ থেকে দ্বিতীয় শীর্ষে থাকা কসমোপলিটন ক্লাব খেলবে গ্রুপ বি-তে তৃতীয় স্থানাধিকারী বনমালীপুর ক্রিকেট ক্লাবের (বিসিসি) বিরুদ্ধে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top