News Flash

Image

ধর্মনগরে অজগর উদ্ধার


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷  বুধবার সকালে ধর্মনগর বরুয়াকান্দি গ্রামে মালাকার বস্তি ছয় নম্বর ওয়ার্ডে থেকে উদ্ধার অজগর সাপ৷ অজগর সাপটিকে পানিসাগার মহকুমার রৌয়া অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে৷বুধবার সকালে ধর্মনগর বরুয়াকান্দি গ্রামে মালাকার বস্তি ছয় নম্বর ওয়ার্ডে ছাগল ছানা শিকার করলো অজগর সাপ৷ গিলে খাওয়ার সময় গ্রামবাসী সহ বিএসএফ জওয়ানদের নজরে আসে৷ এই ঘটনা জানা জানি হতেই এলাকায় গ্রামবাসীরা জড়ো হয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর বনকর্মীরা৷ এই ঘটনায় ফরেস্ট রেঞ্জার হেমন্ত দেবনাথ জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে বন কর্মীরা সেখান থেকে অজগর সাপটিকে উদ্ধার করে৷ তবে এই কাজে সহযোগিতা করে বরুয়াকান্দি বিওপির বিএসএফ জওয়ানরা৷ তিনি বলেন অজগর সাপটির ওজন কুড়ি কেজি৷ তবে অজগর সাপটিকে আটক করার সময় তার মুখ থেকে ছাগল ছানাটি মৃত অবস্থায় বের হয়৷ বর্তমানে অজগর সাপটিকে পানিসাগার মহকুমার রৌয়া অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে৷

Releated Posts

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

২ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সনাতনী হিন্দু সেনা, ধর্মীয় আচার ও সমাজকল্যাণমূলক কর্মসূচির ঘোষণা

আগরতলা, ৩১ জুলাই: সনাতনী হিন্দু সেনার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ আগস্ট দিনব্যাপী ধর্মীয় ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top