News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটি জেলায় গঙ্গানগরে নাবালিকা ছাত্রী অপহরণ
Image

ঊনকোটি জেলায় গঙ্গানগরে নাবালিকা ছাত্রী অপহরণ


 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ ঊনকোটি জেলার গঙ্গানগরে নাবালিকা ছাত্রী অপহরণের সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ অপকরণকারীর নাম ধাম উল্লেখ করে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ তৎপরতা শুরু করলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার কিংবা নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়নি৷ ফলে  নাবালিকার পরিবার পরিজন সহ এলাকাবাসীর মধ্যে উদ্বেগ   উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায় ঊনকোটি  পুলিশ সুপার অধীনে ফটিকরা থানার অন্তর্গত   গঙ্গানগর ৩ নং ওয়ার্ড সুকল পড়ুয়া ছাত্রী নিখোঁজ৷ পিতার দাবি অপহরণ৷   দিন দিন বেড়েই চলেছে অপহরণ, খুন, ছিনতাই, রাহাজানির মত ঘটনা৷ এবার সংগঠিত হল দশম শ্রেণিতে পাঠরত এক নাবালিকা মেয়ের অপহরণ৷ প্রশাসনের নিকট কাতর আবেদন পরিবারের সদস্যদের৷ ফটিকরায় সুকলে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয় নাবালিকা৷ নাবালিকা  গঙ্গানগর ৩ নং ওয়ার্ডের নিত্যানন্দ পাড়া এলাকার বাসিন্দা৷ গঙ্গানগর এলাকারই মিষ্টু দেবনাথ নামক  এক যুবক, এ ঘটনা সংগঠিত করেছে বলে দাবি অপহৃতার পিতার৷ থানায় মামলা দায়ের করা হয়েছে৷  পরিবারের সদস্যদের কাতর আবেদন, পুলিশ প্রশাসন যাতে তাদের মেয়েকে অতি সত্তর পরিবারের হাতে তুলে দেয়৷ মেয়ের বাবা পিন্টু সেন অনুরোধ জানিয়েছেন অতিসত্বর মেয়েকে যাতে পুলিশ উদ্ধার করে দেয়৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top