কেন্দ্রীয় রেল মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ রাজ্যের পরিবহণ মন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ আজ নতুন দিল্লীতে কেন্দ্রীয় সরকারের রেল তথা যোগাযোগ এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি দপ্তরের মাননীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর সাথে সাক্ষাৎ করে উনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান ত্রিপুরা সরকারের পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ এরপর ত্রিপুরা রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থার সাথে সম্পৃক্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও সমস্যা সম্পর্কে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে অবগত করেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ সেগুলোর সমাধানের জন্য তিনি কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ ও প্রয়োজনীয় সাহায্য কামনা করেন৷ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরীর তরফ থেকে উত্থাপিত বিষয়গুলো খুবই ধৈর্য ও আন্তরিকতার সাথে শুনেন এবং দাবীগুলোর যৌক্তিকতার সাথে সহমত পোষণ করেন৷ দাবীগুলোর গুরুত্ব অনুধাবন করে শীঘ্রই যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রী৷

কেন্দ্রীয় রেল মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ রাজ্যের পরিবহণ মন্ত্রীর
Releated Posts
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী
আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…
ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা
আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…
ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…
রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…


















