নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল আদালত৷ গত২০১৪ ইং সনে আগরতলা আনন্দ নগরের বাসিন্দা পরেশ দাশের মেয়ে রূপসী দাশের সঙ্গে সামাজিক মাধ্যমে বিয়ে হয় উদয়পুর মাতা বাড়ি নরেন্দ্র নমঃ – র ছেলে টুটন নমঃ – র সঙ্গে৷ বিয়েতে যাযা দাবি ছিল সব কিছুই মেয়ের বাবা দিয়েছে৷বিয়ের পর কয়েক মাস ভাল ই চলছিল৷এর পর ছেলে ও ছেলের বাবা সহ পরিবারের লোকজন যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার করে আসছে রূপসীর উপর৷ পরবর্তী ২০১৬ ইং সনে ২২ শেষ মার্চ রূপসীর গায়ে কেরোসিন ঢেলে দেয় তার স্বামী৷ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রূপসী৷ শেষে রূপসীর মা রাধাকিশোরপুর মহিলা থানায় একটি মামলা দায়ের করেন৷যার কেইস নম্বর ৩২/১৬৷ পুলিশ লিখিত অভিযোগ হাতে পেয়ে মাঠে নামে পুলিশ৷৪৯৮( এ)/৩০২ আই পি সি ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেন৷ আসামী নরেন্দ্র নমঃ ও উনার ছেলে টুটন নমঃ কে পুলিশ গ্রেপ্তার করে৷ দীর্ঘ তদন্তের পর ্যডিশন্যাল সেশন জজ সাক্য বাক্য গ্রহন করার পর বুধবার রূপসীর স্বামী টুটন নমঃ কে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অনাদায়ে ছয়মাসের জেল জরিমানা করা হয়৷

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল আদালত
Releated Posts
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী
আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…
ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা
আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…
ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…
রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…


















