নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ টেট পরীক্ষার্থীরা প্রশ্ণপত্রের ভুল ত্রুটির অভিযোগ তুলে দারস্থ হয়েছিল টিআরবিটির কন্েন্টালারের৷ কিন্তু এখন টিআরবিটির কন্েন্টালার পরীক্ষার্থীদের তোলা অভিযোগ টেনে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ২০-৩০ জন পরীক্ষার্থী বারবার উনার অফিসে যাচ্ছেন৷ এই পোস্ট সম্পূর্ণ ভিত্তিহীন৷ বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন ২০২২-টেট পরীক্ষার্থীরা৷ তিনি জানান, পরীক্ষা সম্পন্ন হওয়ার পর থেকে এই ভুল ত্রুটিগুলি নিয়ে বহুবার সংশ্লিষ্ট দপ্তরের কন্েন্টালারের দারস্থ হয়েছেন৷ কিন্তু তিনি একবারের জন্য পরীক্ষার্থীদের তোলা অভিযোগ পর্যালোচনা করেননি এবং পরীক্ষার্থীদের সাথে কথা বলেননি৷ তাই দাবি জানানো হচ্ছে গোটা প্রশ্ণপত্র যাতে সঠিকভাবে পর্যালোচনা করে যে ভুল ত্রুটিগুলি রয়েছে তার স্টারমার্ক দেওয়া হয়৷ এর পাশাপাশি কন্েন্টালারকে চ্যালেঞ্জ করে বলেন আগামী বৃহস্পতিবার তারা সমস্ত পরীক্ষার্থী টিআরবিটি অফিসে বিক্ষোভ দেখাতে যাবেন৷

টেট পরীক্ষার প্রশ্ণপত্রে ভুল নিয়ে আবারও সরব হলেন পরীক্ষার্থীরা
Releated Posts
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী
আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…
ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা
আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…
ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…
রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…


















