News Flash

  • Home
  • দেশ
  • অরবিন্দ কেজরিওয়াল যদি দুর্নীতিগ্রস্ত হন তাহলে এই পৃথিবীতে সৎ কেউ নেই : আপ প্রধান
Image

অরবিন্দ কেজরিওয়াল যদি দুর্নীতিগ্রস্ত হন তাহলে এই পৃথিবীতে সৎ কেউ নেই : আপ প্রধান


নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): দিল্লি আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে সিবিআই। কিন্তু, নিজেকে নির্দোষ দাবি করেছেন কেজরিওয়াল। তাঁর মতে, অরবিন্দ কেজরিওয়াল যদি দুর্নীতিগ্রস্ত হন তাহলে এই পৃথিবীতে সৎ কেউ নেই। একইসঙ্গে তিনি জানিয়েছেন, রবিবারই সিবিআই দফতরে যাবেন ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হবেন।

শনিবার ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেমন, “আগামীকাল, তাঁরা (সিবিআই) আমাকে ডেকেছে এবং আমি অবশ্যই যাব। অরবিন্দ কেজরিওয়াল যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে এই পৃথিবীতে সৎ কেউ নেই… বিজেপি যদি সিবিআইকে আমাকে গ্রেফতার করার জন্য নির্দেশ দেয়, তাহলে সিবিআই অবশ্যই তাঁদের (বিজেপি) নির্দেশ মেনে চলবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, ১৪টি ফোন নষ্ট করায় অভিযুক্ত মণীশ সিসোদিয়া। এখন ইডি বলছে, ৪টি ফোন তাঁদের কাছে রয়েছে এবং সিবিআই বলছে একটি ফোন তাঁদের কাছে আছে, যদি তিনি সেই ফোনগুলি নষ্ট করে থাকেন তাহলে তাঁরা (সিবিআই এবং ইডি) সেই ফোনগুলি কীভাবে পেল। এ সব সংস্থা আদালতে মিথ্যা কথা বলছে।”

Releated Posts

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top