News Flash

Image

ধুবড়ির শালকোচায় মহিলার মৃতদেহ উদ্ধার


ধুবড়ি (অসম), ১৫ এপ্রিল (হি.স.) : রঙালি বিহুর আনন্দোৎসবের মধ্যেই ধুবড়ি জেলার শালকোচায় জনৈক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। ইসলামারি এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে আজ শনিবার মৃতদেহটি উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। উদ্ধারকৃত লাশটি চান্দরডিঙা গ্রামের জনৈক আমির হুসেনের পত্নী জাহিদা খাতুন (৩৫)-এর বলে পরিচয় উদ্ধার হয়েছে।

উল্লেখ্য, খেতের জমিতে জল দিতে গিয়ে দু দিন আগে সন্ধানহীন হয়েছিলেন জাহিদা খাতুন। আজ শনিবার মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শালকোচা ফাঁড়ির পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ধুবড়ি অসামরিক হাসপাতালে।

দুই কন্যা-সন্তানের জননীর অকালমৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবার সহ গ্রামজুড়ে।

Releated Posts

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top