News Flash

Image

করিমগঞ্জের পাথুতে উদ্ধার যুবকের ঝুলন্ত লাশ


করিমগঞ্জ (অসম), ১৫ এপ্রিল (হি.স.) : নববর্ষের প্রথমদিনেই অঘটন। জনৈক যুবকের গলায় দড়ি দিয়ে ঝুলন্ত লাশ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে করিমগঞ্জ সদর থানাধীন পাথু এলাকায়। মৃতের নাম জমির উদ্দিন (২২)। সে স্থানীয় আব্দুল কাইয়ুমের পুত্র বলে পরিচয় শনাক্ত হয়েছে।

আজ শনিবার ভোরে তার ঝুলন্ত লাশ উদ্ধার হয় পাথু মহিশাসন স্কুলের বারান্দায়। আত্মহত্যা না হত্যা, এ নিয়ে ধন্দে পুলিশ। ময়নাত তদন্তের রিপোর্ট ছাড়া ঘটনা সম্বন্ধে কোনও কিছু বলতে চাইছে না পুলিশ।

জানা গেছে, কিছু দিন আগে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিল জমির উদ্দিন। পাথু মহিশাসন হাইস্কুল সংলগ্ন স্থানীয় পাথু বাজারে তার একটি মুদির দোকান রয়েছে। গত কয়েকদিন থেকে রাতে তার মুদির দোকানেই ঘুমোত। গত রাতে ভোরে রমজানের সেহরি খাওয়ার সময় বাড়িতে না আসায় খোঁজ শুরু হয় তার। এর পর পরিবারের লোকেরা বাজারে ছুটে গেলে হাইস্কুলের বারান্দায় ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
সাতসকালে করিমগঞ্জ সদর পুলিশকে ঘটনাটি জানানো হয়। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উদ্ধার করে সদর পুলিশ। ময়না তদন্তের পর তার দাফনকার্য সম্পন্ন হয়েছে গ্রামের বাড়িতে।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top