News Flash

  • Home
  • দিনের খবর
  • জাতি-ভিত্তিক আদমশুমারি দেশের সমস্ত রাজ্যে করা হলে তা অত্যন্ত উপকারী : নীতীশ কুমার
Image

জাতি-ভিত্তিক আদমশুমারি দেশের সমস্ত রাজ্যে করা হলে তা অত্যন্ত উপকারী : নীতীশ কুমার


পাটনা, ১৫ এপ্রিল (হি.স.): বিহারে দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে জাতি-ভিত্তিক আদমশুমারি। এই জাতি-ভিত্তিক আদমশুমারির পক্ষে সওয়াল করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী ও জেডি (ইউ) নেতা নীতীশ কুমার শনিবার পাটনা জেলার বখতিয়ারপুরে নিজের বাসভবনে পৌঁছন, কারণ এদিনই রাজ্যে জাতি-আদমশুমারির দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। নীতীশ কুমার এদিন বলেছেন, জাতি-ভিত্তিক আদমশুমারি দেশের সমস্ত রাজ্যে করা হলে তা অত্যন্ত উপকারী। মানুষ খুব শীঘ্রই এই বিষয়ে জানতে পারবে এবং আমরা তাঁদের মধ্যে সচেতনতা বাড়াব। আমরা আধিকারিকদের নির্দেশ দিয়েছি নির্ভুল আদমশুমারি করতে।

পাটনার এসডিএম কুন্দন কুমার এদিন বলেছেন, বিহারে দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে জাতি-ভিত্তিক আদমশুমারি। আমাদের সুপারভাইজাররা ঘরে ঘরে গিয়ে জাতি-ভিত্তিক আদমশুমারির সার্ভে শুরু করবেন। আদমশুমারিতে অংশ নিতে নিজের বাড়িতে আসেন মুখ্যমন্ত্রী নীতীশ 

Releated Posts

‘এই সরকার সম্পূর্ণ ব্যর্থ’, স্কুল একীভূতকরণ পরিকল্পনা নিয়ে তেলঙ্গানা সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): সরকারি স্কুল বন্ধ ও একীভূতকরণের পরিকল্পনা নিয়ে তেলঙ্গানা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল বিজেপি।…

ByByNews Desk Jun 15, 2026

সোমবতী অমাবস্যায় দেশজুড়ে পুণ্যস্নান, পবিত্র নদী ও তীর্থস্থানে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): সোমবতী অমাবস্যা উপলক্ষে সোমবার দেশজুড়ে দেখা গেল গভীর ধর্মীয় ভক্তি ও আস্থার অনন্য ছবি।…

ByByNews Desk Jun 15, 2026

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top