News Flash

  • Home
  • দেশ
  • সুদানে সেনা ও আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ, চলছে ব্যাপক গোলাগুলি-বিস্ফোরণ
Image

সুদানে সেনা ও আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ, চলছে ব্যাপক গোলাগুলি-বিস্ফোরণ


খার্তুম, ১৫ এপ্রিল (হি.স.) : সুদানে সেনা বাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ । রাজধানী খার্তুমে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সুদানের সেনাবাহিনীর সদর দফতর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং খার্তুমের বিমানবন্দরের আশেপাশে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি দক্ষিণ খার্তুমে আধা-সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) একটি ঘাঁটি থেকে বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের আশপাশের সড়কগুলো জনশূন্য হয়ে পড়েছে।

গোলাগুলি ও বিস্ফোরণের বিষয়ে আরএসএফ বলেছে, খার্তুমের দক্ষিণে তাদের একটি ক্যাম্পে হামলা হয়েছে। এ হামলার জন্য সেনাবাহিনীকে দায়ী করছে আধা-সামরিক বাহিনীটি।

এক বিবৃতিতে তারা বলেছে, ‘শনিবার সেনাবাহিনীর একটি বড় দল খার্তুমের সোবায় ক্যাম্পে প্রবেশ করে ও সেখানে আধাসামরিক বাহিনীর সদস্যদেরকে অবরোধ করে। এ ঘটনায় বিস্মিত তারা। ’তবে আরএসএফকে ‘বিদ্রোহী’ ঘোষণা করে সুদানের সেনা বাহিনী এক বিবৃতিতে বলেছে, আধা-সামরিক বাহিনী মিথ্যা দাবি করছে।

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে খার্তুমে সশস্ত্র বাহিনী এবং আরএসএফের মধ্যে উত্তেজনা চলছিল। এরইমধ্যে এই ভারী গুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটল। সেনাবাহিনী-আরএসএফ দ্বন্দ্বের শুরুটা হয় স্বৈরাচারী রাষ্ট্রপতি ওমর আল-বশিরের শাসনের সময়কালে, যিনি ২১০৯ সালে ক্ষমতাচ্যুত হন।

Releated Posts

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top