News Flash

  • Home
  • দেশ
  • পশ্চিমবঙ্গ সফরে রাজ্যে অমিত শাহ, আন্দামান সফরে গেলেন দিলীপ ঘোষ
Image

পশ্চিমবঙ্গ সফরে রাজ্যে অমিত শাহ, আন্দামান সফরে গেলেন দিলীপ ঘোষ

কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.) : দুইদিনের পশ্চিমবঙ্গ সফরে শুক্রবার যখন বাংলায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তখন বীরভূম থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে আন্দামান সেলুলার জেলে হাজির বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এদিন সাতসকালে আন্দামান সেলুলার জেলের উদ্দেশ্যে রওনা দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি।

দলীয় সূত্রে খবর, কেন্দ্রীয় জেল পরিদর্শক কমিটির সদস্য সাংসদ দিলীপ ঘোষ। সেলুলার জেলের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিমানে আন্দামানে রওনা দেন দিলীপ ঘোষ । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেলেন কিনা, সেই প্রশ্ন উঠেছে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সিউড়ির জনসভায় এবং দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার কর্মসূচিতে উপস্থিত না থাকলেও রাতে নিউটাউনের হোটেলে যে বৈঠক রয়েছে তাতে হাজির থাকবেন দিলীপ ঘোষ।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top