News Flash

Image

হাইলাকান্দির এসএস কলেজে সিআরপিএফের বক্তৃতানুষ্ঠান


হাইলাকান্দি, (অসম), ১৩ এপ্রিল (হি.স.) : কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর উদ্যোগে ও হাইলাকান্দির শ্রীকিষাণ সারদা কলেজ স্টাফ অ্যাকাডেমির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার কলেজের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয় এক অনুপ্রেরণামূলক বক্তব্যনুষ্ঠানের৷ এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য পেশ করেন সিআরপিএফ-এর জি/১৫৬ ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট অনিল কুমার।

কমান্ড্যান্ট অনিল কুমার তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের কীভাবে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের জীবনযুদ্ধে এগিয়ে নিয়ে যেতে হয় সে বিষয়ে নানা পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে কঠিন এবং প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও কীভাবে নিজের মনোবল ধরে রাখতে হয় সে কৌশলও ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরেন সহকারী কমান্ডেন্ট অনিল কুমার। ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে তিনি এদিন বিভিন্ন মহান ব্যক্তির জীবনযুদ্ধের উদাহরণও তুলে ধরেন।

এদিনের বক্তব্যানুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরাও সানন্দে অংশগ্রহণ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সহকারী কমান্ডেন্ট অনিল কুমার বলেন, এর আগেও সিআরপিএফের ১৫০ নম্বর ব্যাটালিয়ন অনেক স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির কাজ করেছে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে এ ধরনের অনুষ্ঠান অনেক সাহায্য করে বলেও জানান তিনি।

অনুষ্ঠান শেষে সহকারী কমান্ডেন্ট অনিল কুমারের হাতে শ্রীকিষাণ সারদা কলেজের তরফে এক শংসাপত্র তুলে দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবদত্ত চক্রবর্তী ও স্টাফ অ্যাকাডেমির সম্পাদক ড. দেবাশিস গুহঠাকুরতা।

Releated Posts

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top