News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিশ্ব রেকর্ড করল অসমের লোকনৃত্য বিহু, ১১,২৯৮ জন ঢোল-বাদক ও নর্তকীর সমবেত নৃত্যে মুগ্ধ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পদাধিকারীরা
Image

বিশ্ব রেকর্ড করল অসমের লোকনৃত্য বিহু, ১১,২৯৮ জন ঢোল-বাদক ও নর্তকীর সমবেত নৃত্যে মুগ্ধ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পদাধিকারীরা


গুয়াহাটি, ১৩ এপ্রিল (হি.স.) : অবশেষে বিশ্ব রেকর্ড করেই ছেড়েছে অসমের লোকনৃত্য বিহু। অসম সরকারের উদ্যোগে আয়োজিত মেগা ইভেন্টে ১১,২৯৮ জন ঢোল-বাদক ও বিহু শিল্পীর সমবেত নৃত্যে মনোমুগ্ধ হয়ে পড়েন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পদাধিকারীরা।

আজ পয়লা বৈশাখের দু-দিন আগে ‘গরু-বিহু’র দিন গুয়াহাটির সরুজাই স্টেডিয়ামে নিৰ্ধারিত বিকাল সাড়ে পাঁচটায় মুগা-নীল-সবুজ-বেগুনি ইত্যাদি রঙ-বেরঙের মেখলা পরে অসমের ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবেশন করেছেন ১১,২৯৮ জন শিল্পী। তাঁদের মধ্যে প্রায় তিন হাজার ছিলেন ঢোল, তাল (মন্দিরা), গগনা (বাঁশ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র), টকা (বাঁশের বুক চিরে তৈরি বাদ্যযন্ত্র), পেঁপা (শিঙা) এবং সুতুলি (মাটি দিয়ে ছোট ছোট গড়ার আদলে তৈরি বাদ্যযন্ত্র)-র মতো ঐতিহ্যবাহী যন্ত্র-বাদক। আজ কেবল বিহু নৃত্যে বিশ্ব রেকর্ড অর্জন হয়নি। দু-দুটি বিশ্ব রেকর্ড করেছেন বিহু শিল্পীরা। এক নৃত্য শিল্পী, দুই ঢোল-বাদক। দুটি ক্ষেত্রেই বিশ্ব রেকর্ড গড়ছেন অসমের শিল্পীরা।

লোকে লোকারণ্য স্টেডিয়াম, কানায় কানায় পরিপূর্ণ গ্যালারি। নির্ধারিত সময়ের আগে প্রায় সাড়ে চারটা থেকে একেক করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর পদাধিকারীবৰ্গ, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও পারিষদগণ, রাজ্যের সব সাংসদ-বিধায়ক মঞ্চে আসতে থাকেন। মূল অনুষ্ঠানের আগে একবার সমবেত বিহুনৃত্যের চূড়ান্ত প্রস্তুতি দেখেন মুখ্যমন্ত্রী। এর পর শিল্পীদের উদ্দেশে প্রেরণাদায়ক আবেগিক ভাষণও দিয়েছেন তিনি।

আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর শংসাপত্ৰ তুলে দেওয়া হবে অসমের মুখ্যমন্ত্রীর হাতে। এর আগে প্রধানমন্ত্রীর সামনে সব নৃত্যশিল্পী পরম্পরাগত পাট-মুগার বস্ত্র পরিধান করে আবারও সমবেত বিহু নৃত্য পরিবেশন করবেন শিল্পীরা।

আজ মেগা বিহু নৃত্যের অনুষ্ঠান উপভোগ করতে জনতার জন্য প্রবেশ অবাধ করা হয়েছিল। আগামীকাল প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা বিবেচনা করে দর্শকদের পাস নিয়ে প্রবেশ করার ব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top