News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা অপহরণে জনতার হতে আটক অসমের দুই যুবক,পলাতক অন্য দুই সহযোগী
Image

নাবালিকা অপহরণে জনতার হতে আটক অসমের দুই যুবক,পলাতক অন্য দুই সহযোগী

ধর্মনগর (ত্রিপুরা),১২ এপ্রিল (হি.স.) : নাবালিকা অপহরণে গ্রামবাসীদের হাতে আটক হয়েছে অসমের দুই যুবক। সাথে একটি গাড়িও আটক করা হয়েছে। কিন্তু অপহরকান্ডে সহযোগী অপর দুই যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন চুরাইবাড়ি থানার পুলিশ। ঘটনা ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি থানাধীন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় সংগঠিত হয়েছে।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার রাত আনুমানিক নয়টা নাগাদ এএস ০১ এফবি ৪৭২২ নম্বরের একটি ব্যক্তিগত গাড়ি করে আসাম থেকে দুই যুবক এক চৌদ্দ বছরের নাবালিকা মেয়েকে অপহরণ করতে ফুলবাড়ি গ্রামে এসেছিল। সেই সময় তাদের এই অপহরণ কাণ্ডে সঙ্গ দিয়েছিলেন স্থানীয় দুই যুবক। তবে গ্রামবাসীরা বিষয়টি বুঝতে পেরে অপহরণকারী দুইজনকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়েছেন। কিন্তু, স্থানীয় দুই যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে, অপহরণে ব্যবহৃত তাঁদের গাড়িটি আটক করেছেন স্থানীয় জনগণ। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চুরাইবাড়ি থানার পুলিশ।
তিনি আরও জানিয়েছেন, ধৃতরা হলেন অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার অন্তর্গত বান্দরকোণা এলাকার বাসিন্দা আজমল হোসেন ও নিলাম বাজার থানার অন্তর্গত কেউটকোণা এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন। তাদেরকে স্থানীয় গ্রামের চার নং ওয়ার্ডের বাসিন্দা দুই যুবক শামীম আহমেদ (১৮) এবং সামসুদ্দিন (১৮) এই অপহরণকাণ্ডে সহযোগিতা করেছে বলে জানা গেছে। বর্তমানে তারা পলাতক। রাতেই নাবালিকার পরিবারের লোকজন চুরাইবাড়ি থানায় এসে চার অপহরণকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

আদালতের নির্দেশে ভগবান ঠাকুর চৌমুহনী এলাকায় রাস্তার পাশের মাংসের দোকান উচ্ছেদ, অভিযানচালাল আগরতলা পুরনিগম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই:  আদালতের নির্দেশ কার্যকর করতে রাজধানীর ভগবান ঠাকুর চৌমুহনী এলাকায় রাস্তার পাশের অবৈধভাবে গড়ে…

ByByReshmi Debnath Jul 31, 2026

নেশার বিরুদ্ধে রাজ্যে সামাজিক গণআন্দোলন গড়ে তুলতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: মানুষের শরীর ও মন ভালো রাখার ক্ষেত্রে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। তাই…

ByByReshmi Debnath Jul 31, 2026

জনগণনা: আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে বাড়ি বাড়ি সমীক্ষার কাজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী কাল থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা এর প্রথম…

ByByReshmi Debnath Jul 31, 2026

ত্রিপুরায় চালু হল এম-স্টার স্মার্ট ওপিডি পরিষেবা, প্রযুক্তির মাধ্যমে দোরগোড়ায় পৌঁছাবে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, সহজলভ্য ও কার্যকর করে তুলতে স্বাস্থ্য ও পরিবার…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top