News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দক্ষিণ জয়নগরে গুলিকান্ডের চবিবশ ঘন্টায়ও গ্রেপ্তার নেই
Image

দক্ষিণ জয়নগরে গুলিকান্ডের চবিবশ ঘন্টায়ও গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷  দক্ষিণ জয়নগর গুলিকান্ডে আহত ২ জন৷ বর্তমানে আহতরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ এই ঘটনায় দক্ষিণ জয়নগর এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ ঘটনাস্থলে এসডিপিও ও বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে৷ অভিযুক্ত  দীপরাজ সূত্রধর পলাতক৷ মঙ্গলবার সন্ধ্যা রাতে দক্ষিণ জয়নগরের এই ঘটনায় এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান ঠিকাদারের ভাগ বাটোয়ারা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে  হাতাহাতি হয়৷ তারপর দীপরাজ সূত্রধর বাড়ি থেকে পিস্তল এনে গুলি করতে শুরু করে৷ সাথে সাথে অপর গোষ্ঠীর কয়েকজন গুরুতর আহত হয়৷ তাদেরকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনার খবর পেয়ে বটতলা ফাড়ির  পুলিশ ও এডি নগর এস ডি পি ও  সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে তদন্তে নেমে পড়ে৷ কিন্তু ততক্ষণে দীপরাজ গা ঢাকা দেয়৷ সংবাদ মাধ্যমে প্রশ্ণের উত্তরে অভিযুক্ত দীপরাজের মা বলেন প্রতিনিয়ত পিস্তল নিয়ে ঘরে থাকেন দীপরাজ৷

Releated Posts

ভীমরুলের হামলায় আহত ৩ ছাত্র, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৩১ জুলাই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের আক্রমণে তিনজন ছাত্র আহত হয়েছে। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top