News Flash

  • Home
  • খেলা
  • টি-২০ : মৌচাককে হারিয়ে টানা জয় ব্লাডমাউথের
Image

টি-২০ : মৌচাককে হারিয়ে টানা জয় ব্লাডমাউথের

ব্লাডমাউথ-‌১২৪

মৌচাক-‌৯৮

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল।।তৃতীয় জয় পেলো ব্লাডমাউথ ক্লাব। নিজেদের চতুর্থ ম্যাচে। বুধবার ব্লাডমাউথ ক্লাব ২৬ রানে পরাজিত করলো মৌচাক ক্লাবকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ব্লাডমাউথ ক্লাবের গড়া ১২৪ রানের জবাবে মৌচাক ক্লাব ৯৮ রান করতে সক্ষম হয়। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ব্লাডমাউথ ক্লাব ১৯.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান করে। দলের পক্ষে ওপেনার বাপ্পা দাস ২৮ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩১,স্বপন দাস ২১ বল খেলে ১টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪, স্বরব সাহানি ১০ বল খেলে ১টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ এবং অরবিন্দ ভর্মা ১৪ বল খেলে ১টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। মৌচাকের পক্ষে করণ দে (‌৩/‌৪১), সৌরদীপ দেববর্মা (‌২/‌২১) এবং শ্যামল বিশ্বাস (‌২/‌৩৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে স্বরব সাহানির (‌৪/‌১৮) দুরন্ত বোলিংয়ে ৯৮ রান করতে সক্ষম হয় মৌচাক ক্লাব। দলের পক্ষে ধনবীর সিং ২৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫, দেবাংশু দত্ত ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে‌‌‌‌ ১১ এবং শ্রাবণ গোস্বামী ১৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top