News Flash

Image

গভীর রাতে বিশালগড়ে বিধ্বংসী অগ্নিকান্ড

আগরতলা, ১২ এপ্রিল (হি. স.) : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চারটি জুতার দোকান। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতহয়েছে। মঙ্গলবার গভীর রাতে বিশালগড় ব্রীজ সংলগ্ন এলাকায় ওই ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে বিশালগড় দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০-১২ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন জনৈক দমকলকর্মী।
জনৈক দমকল কর্মী জানিয়েছেন, মঙ্গলবার রাতে বিশালগড় বাজারে চারটি জুতার দোকানে আগুন লাগার খবর আসে। সেই খবরের ভিত্তিতে বিশালগড় দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গেছে। এলাকাবাসী ও দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন সুমন রবিদাস, দিলীপ রবিদাস, বিজয় রবিদাস এবং রঞ্জিত রবিদাস। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০-১২ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন দমকলকর্মী।

Releated Posts

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top