News Flash

  • Home
  • খেলা
  • কৃষ্ণকমলের অলরাউন্ড পারফরম্যান্সে প্রথম জয়ের স্বাদ ইউ.বি.এস.টি-র
Image

কৃষ্ণকমলের অলরাউন্ড পারফরম্যান্সে প্রথম জয়ের স্বাদ ইউ.বি.এস.টি-র

ইউবিএসটি-‌১৫৯/‌৯

সংহতি-‌১৪৩/‌৯

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে ইউনাইটেড বিএসটি। অপরদিকে ক্রমাগত পরাজয়। আর তাতে দিশেহারা সংহতি ক্লাবের কর্তারা। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে কেনও পরাজয় তা নিয়েও পর্যালোচনা বৈঠকে বসছেন সংহতির কর্তারা, ক্লাব সূত্রে এমনই খবর। বুধবার সংহতি পরাজিত হলো ইউ বি এস টি-‌র বিরুদ্ধে। ১১ রানে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইউ বি এস টি প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। দলের পক্ষে কৃষ্ণ কমল আচার্য ৪৭ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬২,সৌরভ যাদব ৮ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭, মনোজিৎ দাস ৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ এবং ধৃতিমান নন্দী ২৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। সংহতির পক্ষে রাজেশ সাহা (‌৩/‌১৩), অভিজিৎ দে (‌২/‌৩০)‌‌ এবং শাহরুখ হুসেন (‌২/‌৩৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে সংহতি ১৪৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সপ্তজিৎ দাস ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৩৮, অমিত আলি ২৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ এবং অভিজিৎ দে ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। ইউ বি এস টি-‌র মনোজিৎ দাস (‌৩/‌১৬) এবং কৃষ্ণ কমল আচার্য (‌২/‌১৭) সফল বোলার।‌‌‌ কৃষ্ণ কমল পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top