News Flash

  • Home
  • বিদেশ
  • মায়ানমারে জুন্টা সরকারের গণহত্যা; নাগরিকদের ওপর বিমান হানায় মৃত শিশু, মহিলা-সহ শতাধিক
Image

মায়ানমারে জুন্টা সরকারের গণহত্যা; নাগরিকদের ওপর বিমান হানায় মৃত শিশু, মহিলা-সহ শতাধিক

নেপিদ, ১২ এপ্রিল (হি.স.): ”নিরপরাধ জনগণের” ওপর বিমান হামলা চালানোর কথা স্বীকার করে নিল মায়ানমারের সামরিক জুন্টা সরকার। বিমান হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে বহু শিশু এবং মহিলা। মঙ্গলবার (স্থানীয় সময়) সাগাইং এলাকার কানবালু টাউনশিপের পাজ়িগাই গ্রামে জড়ো হয়েছিলেন শতাধিক মানুষ। সেখানেই আকাশ থেকে বোমাবর্ষণ শুরু হয়।

সামরিক জুন্টা সরকারের যুদ্ধ বিমান থেকে ফেলা বোমার ঘায়ে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। প্রথম বোমাবর্ষণ পর্ব শেষ হওয়ার আধ ঘণ্টা বাদে একটি হেলিকপ্টার আকাশে চক্কর কাটতে থাকে। সেখান থেকেও গুলি ছুটে আসছিল। তাতেও অনেকের মৃত্যু হয়েছে। ঠিক কত জনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক হিসাব বলছে, ২০ থেকে ৩০টি শিশু-সহ মহিলা, অন্তঃসত্ত্বা এবং পুরুষ মিলিয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। মায়ানমারের সামরিক জুন্টা সরকারও বিমান হামলা চালানোর কথা স্বীকার করে নিয়েছে।

Releated Posts

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026

ইরানের সঙ্গে ট্রাম্পের চুক্তি ঘোষণার পর স্বচ্ছতার দাবি মার্কিন ডেমোক্র্যাটদের

ওয়াশিংটন, ১৬ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি হয়েছে বলে ঘোষণা করার এক…

ByByNews Desk Jun 16, 2026

টেক্সাসে ভারতীয় পতাকা ছেঁড়ার ঘটনার তীব্র নিন্দা ভারতীয়-মার্কিন আইনপ্রণেতাদের

ওয়াশিংটন, ১৬ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফ্রিসকো সিটি হলের বাইরে অভিবাসন-সংক্রান্ত এক বিক্ষোভে ভারতীয় জাতীয় পতাকা…

ByByNews Desk Jun 16, 2026

আওয়ামী লীগের দাবি: দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও রাজনৈতিক বন্দিদের মুক্তি

ঢাকা, ১৬ জুন (আইএএনএস) : বাংলাদেশের আওয়ামী লীগ দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে চলমান দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়ে সকল “রাজনৈতিক…

ByBySandeep Biswas Jun 16, 2026
Scroll to Top