News Flash

  • Home
  • খেলা
  • ব্যাট-বলের দাপটে আমবাসাকে পর্যুদস্ত করে টানা জয় সদর বি-র
Image

ব্যাট-বলের দাপটে আমবাসাকে পর্যুদস্ত করে টানা জয় সদর বি-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল।। সদর বি-র জুনিয়র ক্রিকেটাররাও সাফল্যের লক্ষ্যেই এগুচ্ছে। ২৮২ রানের বিশাল ব্যবধানে আমবাসাকে হারিয়ে সদর বি-র দ্বিতীয় জয় ফাইনালিস্টের ইঙ্গিত-ই দিচ্ছে। খেলা ছিল বিশালগড়ের জাঙ্গালিয়া গ্রাউন্ডে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে সদর-বি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে সীমিত ৪৫ ওভারে সাত উইকেট হারিয়ে ৩১৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে দ্বীপ দে-র ৬৬ রান, উজ্জয়ন বর্মনের ৪৮ রান ও অমিত সরকারের ২৫ রান উল্লেখযোগ্য। আমবাসার প্রসেনজিৎ চক্রবর্তী ও উত্তম দেবনাথ দুটি করে উইকেট পেয়েছিল। জবাবে আমবাসা ব্যাট করতে নামলে সদর বি-র তিন বোলার মাহিন, নিতিশ ও অমিতের বিধ্বংসী বোলিংয়ে আমবাসা মাত্র ৩৭ রানে ইনিংস শেষ করে নিতে বাধ্য হয়। আপ্রান লড়ে বাইশ ওভার টিকেছিল কিন্তু ব্যাটে বলে রান সংগ্রহে তেমন সক্ষম হয়নি। মাহিন চৌধুরী তিন ওভার বল করে তিনটি ম্যাডেন দিয়ে অর্থাৎ কোন রান না দিয়ে তিনটি উইকেট তুলে নেয় এবং প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া, নীতিশ কুমার সাহানি পাঁচ রানে তিনটি এবং অমিত সরকার চার রানে দুটি উইকেট পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top