News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ভারতের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও উন্নয়নের জন্য প্ৰতিশ্ৰুতিবদ্ধ মোদী সরকার : অমিত শাহ
Image

ভারতের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও উন্নয়নের জন্য প্ৰতিশ্ৰুতিবদ্ধ মোদী সরকার : অমিত শাহ

ইটানগর, ১১ এপ্রিল (হি.স.) : ভারতের আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা এবং উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার প্ৰতিশ্ৰুতিবদ্ধ। অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্তঘেঁষা আনজাও জেলার কিবিথু গ্ৰামে আজ মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, উপ-মুখ্যমন্ত্রী চাওনা মেইন, পরিষদীয় মন্ত্রী বামাং ফেলিক্স, প্রদেশ বিজেপি সভাপতি বিয়ুরাম বহগে, সাংসদ তাপির গাও বিধায়ক দাচাংলু পুল এবং রাজ্য পুলিশ, আইটিবিপি ও সাধারণ প্রশাসনের শীর্ষ আধিকারিক সহ স্থানীয় বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আয়োজিত প্রাতঃরাশ অনুষ্ঠানে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দুদিনের সফরসূচি নিয়ে অরুণাচল প্ৰদেশ এবং অসমে এসেছেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ। গত কাল তিনি অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্তঘেঁষা আনজাও জেলার কিবিথু গ্ৰামে ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম’, ‘গোল্ডেন জুবিলি বর্ডার ইলুমিনেশন প্রোগ্রাম’-এর অধীনে অরুণাচল প্রদেশ সরকারের নির্মিত নয়টি মাইক্রো হাইডেল প্রকল্প সহ লিকাবালি (অরুণাচল প্রদেশ), চাপরা (বিহার), নুরানাদ (কেরালা) এবং বিশাখাপত্তনমে (অন্ধ্রপ্রদেশ) পরিকাঠামো বাড়ানোর জন্য ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি)-এর বহু প্রকল্প উদ্বোধন করেছেন।

আজকের বৈঠকে গতকালের মতো ফের চিনের দিকে আঙুল তুলে অমিত শাহ বলেন, ভারতে যতদিন মোদী সরকার রয়েছে, এক ইঞ্চি দূরের কথা, কেউ আমাদের সুচাগ্র জমিও দখল করতে পারবে না। আমাদের দেশের দিকে কুনজর দেওয়ার ধৃষ্টতা দেখাতে পারবে না কেউ। সে দিন অতীত, যেদিন ভারতের মাটিতে আগ্রাসন চালানোর চেষ্টা করত প্রতিবেশী রাষ্ট্র। আজ আমাদের সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছে। সীমান্ত এলাকায় বসবাসকারী নাগরিদকদের ক্ষমতায়ন ও দৈনন্দিন জীবনশৈলী উন্নয়নের জন্য প্ৰতিশ্ৰুতি অনুযায়ী কাজ করছে মোদী সরকার।

কিবিথু গ্ৰাম থেকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে অসমের ডিব্রুগড়ের উদ্দেশে রওয়ানা হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top