News Flash

  • Home
  • বিদেশ
  • আপডেট : ইসলামপুরে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার ১২টি তাজা বোমা
Image

আপডেট : ইসলামপুরে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার ১২টি তাজা বোমা

ইসলামপুর, ১০ এপ্রিল (হি. স.): ইসলামপুর থানার গোবিন্দপুরের রাজুভিটা এলাকায় বানিয়া গ্রামে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল থেকে উদ্ধার ১২টি তাজা বোমা ও বোমা তৈরির প্রচুর সরঞ্জাম ।

এলাকার বানিয়া গ্রামে সফিজুল হক নামের একজনের বাড়িতে বোমা বানানোর কাজ চলছিল। সেখানেই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। জখম সফিজুলের দু’টি হাতই উড়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের সময়ে ওই জায়গায় আরও কয়েকজন ছিলেন। তাঁরা পালিয়ে যান। ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২টি তাজা বোমা ও বোমা তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, কী কারণে বোমা বাঁধার কাজ চলছিল তা স্পষ্ট নয়। জখম ব্যক্তি কিছুটা সুস্থ হলে তারপরেই এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হবে।

Releated Posts

দক্ষিণ-পশ্চিম জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

টোকিও, ২৮ জুলাই (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম জাপানে মঙ্গলবার ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে,…

ByBySandeep Biswas Jul 28, 2026

পিওজেকে-তে তথাকথিত নির্বাচন অবৈধ দখল আড়াল করার ‘প্রহসন’: পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) অনুষ্ঠিত তথাকথিত বিধানসভা নির্বাচনকে ‘অবৈধ দখল আড়াল করার…

ByByNews Desk Jul 28, 2026

ভারত-চিনের মধ্যে একাডেমিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা

বেইজিং, ২৮ জুলাই (আইএএনএস): ভারত ও চিনের মধ্যে একাডেমিক সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় বাড়ানোর সম্ভাবনা নিয়ে…

ByByNews Desk Jul 28, 2026

ভারত-কানাডার প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ, সামুদ্রিক সহযোগিতায় জোর

অটোয়া, ২৮ জুলাই (আইএএনএস): ভারত ও কানাডা প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে সামুদ্রিক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top