News Flash

  • Home
  • দেশ
  • মোদী সরকারের অগ্নিপথ প্রকল্প ‘বৈধ’, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
Image

মোদী সরকারের অগ্নিপথ প্রকল্প ‘বৈধ’, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১০ এপ্রিল(হি.স.) : অগ্নিপথ প্রকল্পে সুপ্রিম কোর্টে স্বস্তি মোদী সরকারের। কেন্দ্রের এই প্রকল্পকে ‘বৈধ’ বলে ঘোষণা করল দেশের শীর্ষ আদালত। নরেন্দ্র মোদী সরকারের অগ্নিপথ প্রকল্পকে ‘বৈধ’ বলে ঘোষণা করল সুপ্রিম কোর্ট। চুক্তিভিত্তিক সেনা নিয়োগের এই প্রকল্পকে চ্যালেঞ্জ করে দু’টি আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। সোমবার তা খারিজ করল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ।

গত বছর চালু হয় অগ্নিপথ প্রকল্প। এই প্রকল্পে ৪৫ থেকে ৫০ হাজার সেনাকে প্রতিবছর নিয়োগ করা হবে। নিযুক্তরা চার বছর পর অবসর নেবেন। এদের মধ্যে ২৫ শতাংশকে আরও ১৫ বছরের জন্য নিয়োগ করা হবে। প্রকল্প ঘোষণার পরেই দেশজুড়ে তুমুল আন্দোলন শুরু হয়ে যায়। হিংসাত্বক আন্দোলনের জেরে গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন কর্মপ্রার্থীকে। ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। এর আগে দিল্লি হাই কোর্ট কেন্দ্রের এই প্রকল্পকে ক্লিনচিট দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টে। কিন্তু সেখানেও অগ্নিপথকে ‘বৈধ’ ঘোষণা করা হল।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top