News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রামনগরে সামাজিক সংস্থার উদ্যোগে দুঃস্থ পরিবারের লোকজনদের মধ্যে বস্ত্র বিতরণ
Image

রামনগরে সামাজিক সংস্থার উদ্যোগে দুঃস্থ পরিবারের লোকজনদের মধ্যে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ বাংলা নববর্ষকে সামনে রেখে রাজধানী আগরতলা শহর এলাকার রামনগরে একটি সামাজিক সংস্থার উদ্যোগে দুস্থ পরিবারের লোকজনদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়৷ এদিন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এ ধরনের উদ্যোগের  প্রশংসা করেন৷ তিনি বলেন গরিব অংশের মানুষের ইচ্ছে থাকলেও আর্থিকের সামর্থ্য না থাকার কারণে নতুন বছরে অনেকেই নতুন জামা কাপড় কিনতে পারেন না৷ এক্ষেত্রে সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়েই সামাজিক সংস্থাটি গরীব অংশের মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে৷ অন্যান্য ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকেও এ ধরনের সামাজিক কাজকর্মে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন মেয়র৷  
একটি সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়৷ দুঃস্থদের মধ্যে বস্ত্র তুলে দেন মেয়র সহ অন্যান্য অতিথিরা৷রামনগর চার নাম্বার রোডের শেষ প্রান্তে অবস্থিত এই সামাজিক সংস্থার গৃহে আয়োজিত বস্ত্রদান শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিলের সদস্য তুষার কান্তি ভট্টাচার্য, সংস্থার সভাপতি সহ অন্যান্যরা৷ সামাজিক সংস্থা মানে সমাজের জন্য কিছু করা৷ এই অবস্থায় আগামী দিনের কিছু বাংলা নতুন বছরকে স্বাগত জানানো হবে৷ পুরাতনকে বিসর্জন দিয়ে নববর্ষে নতুন করে জীবন যাপন করা৷ এই ক্ষেত্রে কারোর ইচ্ছা থাকলেও সামর্থ থাকেনা নতুন বস্ত্র কেনার৷ তাদের পাশে দাড়ানোর উদ্যোগকে স্বাগত জানান মেয়র৷ পরে দুঃস্থদের মধ্যে বস্ত্র তুলে দেন মেয়র সহ অন্যান্য অতিথিরা৷

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top