News Flash

  • Home
  • খেলা
  • মেসি এখন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক
Image

মেসি এখন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক

প্যারিস, ৯ এপ্রিল(হি.স.) : টানা দুই ম্যাচে হারের পর জয়ের দেখা পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নিসের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। দলের এ জয়ের দিনে প্রথম গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, ইউরোপের ক্লাব ফুটবলে যেটি মেসির ৭০২তম গোল।

লিওনেল মেসি এখন মাঠে নামলেই মাইলফলক ছুঁয়ে ফেলেন। গোল করলেই ভেঙে যায় রেকর্ড। লিগ ওয়ানের ম্যাচে নিসের বিপক্ষে ম্যাচটিতে গোল করেও তেমনি একটা রেকর্ড গড়েছেন মেসি। আর সেই রেকর্ড গড়তে যেনতেন কারও রেকর্ড ভাঙেননি, রীতিমতো চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙেই নতুন এ রেকর্ড গড়েছেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী।
এতদিন ৭০১তম গোল নিয়ে ইউরোপের শীর্ষ লিগে সমান গোলের মালিক ছিলেন মেসি ও রোনালদো। এদিন ৭০২তম গোলটি করে রোনালদোকে পেছনে ফেলে মেসি এখন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক।

২০০৫ সালে অভিষেকের পর বার্সেলোনার জার্সিতে ৬৭২টি গোল করেছেন মেসি। পিএসজির জার্সিতেও করেছেন ৩০ গোল। সব মিলিয়ে এ ৭০২টি গোল করতে তার ১৮ বছরে খেলতে হয়েছে ৮৪১ ম্যাচ। অন্যদিকে ৭০১ গোল করতে রোনালদোকে খেলতে হয়েছে ৯৪৯ ম্যাচ।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top