News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কিষাণ মোর্চার সামাজিক কর্মসূচি
Image

বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কিষাণ মোর্চার সামাজিক কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ কিষাণ মোর্চার উদ্যোগে বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার রাজ্যের প্রতিটি মন্ডল এলাকায় রক্তদান শিবিরসহ নানা সামাজিক কর্মসূচি পালন করা হয়৷ কর্মসূচির উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে কিষান মোর্চার রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী জহর সাহা বলেন শুধু রাজনীতি করার জন্য সংগঠন নয়৷ সংগঠনের দায়িত্ব হল সমাজের সব অংশের মানুষের কল্যাণে কাজ করা৷ সেবা মূলক কাজের মধ্য দিয়ে মানুষের মন জয় করার উপর গুরুত্ব পড়েছেন তিনি৷ রাজ্যের সর্বত্র কিষাণ মোর্চার উদ্যোগে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাকে সফল করার জন্য সকল স্তরের জনগণের সহযোগিতা ও আহবান করেছেন কৃষান মোর্চার প্রদেশ সভাপতি জহর সাহা৷
বিজেপির ৪৪  তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সপ্তাহ ব্যাপী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে৷ তারই অঙ্গ হিসেবে শনিবার প্রতিটি মন্ডল সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে করা হয় রক্তদান শিবির৷
রবিবার কিষাণ মোর্চার সদর জেলা কমিটির উদ্যোগে মহারাজগঞ্জ বাজারের সব্জি মার্কেটে স্বচ্ছ ভারত অভিযান  সংগঠিত করা হয়৷ পাশাপাশি বিভিন্ন  হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়৷ এদিনের স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেন কিষাণ মোর্চার প্রদেশ সভাপতি জহর সাহা, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ৮ টাউনবড়দোয়ালী মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা৷ কৃষাণ মোর্চার প্রদেশ সভাপতি জওহর সাহা জানান কেন্দ্রীয় ও প্রদেশ নেতৃত্বের সিদ্ধান্ত ক্রমে বিভিন্ন মোর্চা গুলির উপর ভারত বর্ষকে সুদৃঢ় করতে কিছু দায়িত্ব অর্পণ করেছেন৷  রাজানৈতিক কর্মকান্ডের পাশাপাশি সেবামুলক কাজে এগিয়ে এসেছে  সংগঠন৷ তারই অঙ্গ হিসাবে এদিন রাজ্যের প্রতিটি মণ্ডল ও বুথে কিষাণ মোর্চার উদ্যোগে হয় স্বচ্ছ ভারত অভিযান৷

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top