News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের পাথারকা‌ন্দি‌তে প্রায় দশ লক্ষ টাকার নেশার কফ সিরাপ বাজেয়াপ্ত, গ্রেফতার এক
Image

করিমগঞ্জের পাথারকা‌ন্দি‌তে প্রায় দশ লক্ষ টাকার নেশার কফ সিরাপ বাজেয়াপ্ত, গ্রেফতার এক

পাঠারকান্দি (অসম), ৯ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে আবারও বিপুল পরিমাণের, প্রায় দশ লক্ষ টাকার নেশাজাতীয় কফ সিরাপ ফেন্সিডাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। নেশা কারবারের সঙ্গে জড়িত অভিযোগে স্থানীয় থানা এলাকার প‌শ্চিম কচুবাড়ি গ্রামের বসিন্দা জনৈক আজির উদ্দিনের বছর ২৬-এর ছেলে লুৎফুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

এ‌ ব্যাপারে পাথারকা‌ন্দি থানার ওসি ইনস্পেক্টর সমর‌জিৎ বসুমতা‌রি জানান, গোপন সূত্রে প্রাপ্ত খব‌রের ভি‌ত্তি‌তে শ‌নিবার রা‌তে বিএসএফ ও পু‌লি‌শের যৌথ দল প‌শ্চিম কচুবাড়ি গ্রামে অভিযা‌নে নেমে এক ব্যক্তির বা‌ড়ি থে‌কে বিপুল প‌রিমাণের নেশা জাতীয় কফ সিরাপ এবং নগদ টাকা বাজেয়াপ্ত করেছে। এর সঙ্গে আটক করা হয়েছে লুৎফুর রহমান নামের এক যুবককে।

যৌথ বাহিনীর অভিযা‌নে লুৎফুরের ঘর থে‌কে বেশ কয়েকটি কার্টু‌নে ৮৫৩ শিশি নি‌ষিদ্ধ নেশা জা‌তীয় কফ সিরাফ বাজেয়াপ্ত করা হযেছে। পাশাপা‌শি তার হেফাজত থেকে তাঁরা বাজেয়াপ্ত করেছেন নগদ ১০ হাজার ৫২০ টাকা এবং একটি দা‌মি অ্যানড্রয়েড মোবাইল ফোনের হ্যান্ডসেট।

ওসি বসুমতারি জানান, বাজেয়াপ্তকৃত নেশা সামগ্রীর কা‌লোবাজারে মূল্য কমপক্ষে দশ লক্ষ টাকা হ‌বে। ধৃত লুৎফুর রহমানের বিরু‌দ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু ক‌রে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সোমবার তাকে করিমগঞ্জে বিচারবিভাগীয় আদাল‌তে পেশ করা হবে, জানান ওসি ইনস্পেক্টর সমর‌জিৎ বসুমতা‌রি।

Releated Posts

শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনের প্রস্তুতি শুরু, ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা তৈরির সূচি প্রকাশ

গুয়াহাটি, ১২ জুন : অসম রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) প্রথম নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top