News Flash

  • Home
  • প্রধান খবর
  • হুগলীতে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ যুবক
Image

হুগলীতে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ যুবক

হুগলী, ৯ এপ্রিল(হি.স.) : হুগলীর পোলবা থানা এলাকায় মুখে মাদক জাতীয় পদার্থ ছিটিয়ে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ । শনিবার রাতের এই ঘটনায় রবিবার তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।

স্থানীয় ও পারিবার সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা স্থানীয় একটি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। শনিবার বিকেলে টিউশন যাওয়ার জন্য সে বাড়ি থেকে বের হয়। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি। সন্দেহ হওয়ায় পরিবারের লোকজন মেয়েটির খোঁজ শুরু করেন। প্রথমেই নাবালিকার মা-বাবা ফোনে গৃহ শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান এদিন পড়াননি। এরপরই নাবালিকার পরিবার মৌখিকভাবে বিষয়টি পোলবা থানায় জানান। শনিবার সারারাত আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করেও নাবালিকার সন্ধান পাননি বাবা ও মা। রবিবার ভোরে বিধ্বস্ত অবস্থায় ওই নাবালিকা বাড়ি ফেরে। ফিরেই রীতিমতো কান্নায় ভেঙে পড়ে। জিজ্ঞাসাবাদ করে পরিবার জানতে পারে, এলাকারই এক পরিচিত যুবক ও তার পাঁচ বন্ধু নাবালিকার উপর নৃশংস যৌন নির্যাতন চালিয়েছে।

জানা গিয়েছে, টিউশন বন্ধ জেনে বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি হাটে যায় নাবালিকা। ফেরার পথে বন্ধুরা যে যার মত বাড়ি চলে গেলে ওই নাবালিকা একা বাড়ি ফিরছিল। নাবালিকার অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার একটি ছেলে বিজন রায় তাকে বিয়ের প্রস্তাব দিয়ে নানা রকম ভাবে উত্যক্ত করছিল। এদিন ওই যুবক বিজন রায় ও তার বন্ধুরা দুটি স্কুটিতে করে এসে নাবালিকার পথ আটকায়। অভিযোগ, নাবালিকাকে ফের বিয়ের প্রস্তাব দেয় বিজন। কিন্তু নাবালিকা তা প্রত্যাখ্যান করায় বন্ধুরা তার দুই হাত চেপে ধরে মুখের মধ্যে গ্যাস জাতীয় পদার্থ দিয়ে অচৈতন্য করে দেয়।

ভোররাতে যখন ওই নাবালিকার জ্ঞান ফেরে তখন দেখে যে সে একটি আমবাগানের মধ্যে পড়ে রয়েছে, জামা কাপড় ছেঁড়া। পেটে অসহ্য যন্ত্রণা। এরকম পরিস্থিতিতে কোনওরকমে বাড়ি ফিরে যায় নাবালিকা। পুরো ঘটনার কথা বাবা মাকে জানানোর পর তাঁরা স্থানীয় বিজেপি নেতা সুবীর ঘোষ ও বিমল রায়ের কাছে সাহায্যের জন্য ছুটে যান। এরপর সুবীরবাবু রবিবার দুপুরে নির্যাতিতার বাবা-মাকে পোলবা থানায় নিয়ে যান। নাবালিকার মা অভিযুক্ত বিজন রায় ও তার পাঁচ বন্ধু বিরুদ্ধে গণধর্ষণের লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পোলবা থানার পুলিশ তদন্ত নেমে তিন জনকে গণধর্ষণের এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে। বিজেপি নেতা সুবীর বাবু জানান, এর সঙ্গে কোনও রাজনীতি জড়িয়ে নেই।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top